
১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু। জিনেদিন জিদান-দিদিয়ের দেশমের সাবেক সতীর্থকেই বিশ্বকাপ শিরোপা নিয়ে বিশ্ব ভ্রমণের দায়িত্ব দিয়েছে ফিফা। শান্তির বার্তা ছড়িয়ে দিতে ফিফার প্রতিনিধিদের সঙ্গে কারেম্বু এবার সোনালি ট্রফি নিয়ে এসেছেন বাংলাদেশে।
পরশু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে সংশ্লিষ্টদের কাছে শিরোপা নেওয়া হলেও গতকাল আর্মি স্টেডিয়ামে জনসাধারণকে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে কারেম্বু বলেছেন, ‘বিশ্বকাপ শিরোপা আনন্দ, সাফল্য ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, সব ফেডারেশনেরই তাদের সমর্থকদের এটি দেখানোর অধিকার আছে। যেন তারা এটি দেখে অনুপ্রাণিত হয়। এই শিরোপা নিয়ে গর্ব করার মতো অনেক গল্প আছে। সেসব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই বাংলাদেশে এসেছি।’
কারেম্বুর দেশ ফ্রান্স বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। কাতার বিশ্বকাপে তাঁর উত্তরসূরিদের জন্য কারা হুমকি হতে পারেন—এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ রসিকতা করেছেন তিনি, ‘জানি বাংলাদেশের অর্ধেক জনগণ আর্জেন্টিনা, অর্ধেক ব্রাজিলের সমর্থক। তবে ইংল্যান্ড-জার্মানি-স্পেনের কথাও ভুলে গেলে চলবে না। ইতালি থাকলে ওদেরকেও গণনার বাইরে রাখা যেত না। আসলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় যে কেউ যে কারও জন্য হুমকি হতে পারে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে