
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে জয়ের আনন্দের চেয়ে ম্যাচ শেষে বেশি আলোচনায় ছিল কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য। প্রতিপক্ষের খেলার ধরনকে ‘নোংরা ফুটবল’ আখ্যা দিয়ে ফরাসি অধিনায়ক জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে তাঁরাও একইভাবে খেলতে পারেন; সেটাও প্রতিপক্ষের চেয়ে ভালো।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচজুড়ে এমবাপ্পেকে ঘিরে ছিল বেশ কয়েকটি উত্তপ্ত মুহূর্ত। প্যারাগুয়ের খেলোয়াড়দের সঙ্গে একাধিকবার তর্ক ও সংঘর্ষে জড়ান তিনি। ম্যাচ শেষেও সেই ক্ষোভ স্পষ্ট ছিল তাঁর কথায়।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষায় আছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি, বিশেষ করে যেভাবে খেলেছি, সেটার জন্য। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা শুধু সুন্দর ফুটবল খেলা দল নই। প্রয়োজন হলে আমরাও হাত নোংরা করতে পারি—ভাষাটার জন্য ক্ষমা চাইছি।’
এরপর আরও কঠোর ভাষায় প্যারাগুয়েকে কটাক্ষ করেন এমবাপ্পে, ‘এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওরা হয়তো ভেবেছিল আমরা সাজগোজ করে মাঠে নামব, শুধু সুন্দর সুন্দর মুভ, ওয়ান-টু পাস আর চোখধাঁধানো ফুটবল খেলব। কিন্তু আমরাও নোংরা ফুটবল খেলতে জানি। আর আজ আমরা জিতেছি, এমনকি সেই দিক থেকেও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম।’
প্যারাগুয়ের বাধা পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি। আসন্ন ম্যাচ নিয়ে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমার মনে হয় ও (হাকিমি) ইতিমধ্যে আমাকে বার্তা পাঠিয়েছে। তাই ঠিক জানি না। তবে আমরা এখন পুরো মনোযোগ দেব ম্যাচে। আমরা জানি, তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে খেলতে পারব বলে আমরা আনন্দিত। আমাদের যাত্রা এগিয়ে নিতে সর্বোচ্চটা দিয়ে খেলব।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে