
ম্যাচের আগেই উড়ে আসে এক খবর। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কথাটি আর কেউ নন বলেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২–১ গোলের নাটকীয় জয়ের সেই প্রসঙ্গ নিয়ে কথাই শুনতে চাইলেন পর্তুগিজ তারকা।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার রোনালদো গোল পেয়েছেন নকআউটে। পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। টরন্টোয় জয়সূচক গোলটি আসে গনসালো রামোসের মাথা থেকে। রোলার কোস্টার রাইডের মতো ম্যাচটি ক্লান্তি নামিয়ে এনেছে রোনালদোর শরীরে। যখন অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো তখন তিনি জানালেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। উত্তেজনার মাথায় আমি আর কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়।’
শেষ ষোলো দারুণ ফর্মে থাকা স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। তবে এর আগে ক্রোয়েশিয়া ভালোই পরীক্ষায় ফেলেছে তাদের। রোনালদো বলেন, ‘ম্যাচটি কিছুটা অদ্ভুত ছিল; আমরা প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে ততটা পারিনি। ওরা গোল করার পর আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এটি একটি পাগলাটে ম্যাচ ছিল, তবে এটাই বিশ্বকাপ। এখানে এমনটাই হওয়ার কথা, কেউ সহজে ম্যাচ জিতবে না। প্রতিটি ম্যাচেই এমনটা হবে—ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, আমরা কী ভুল করেছি তা মূল্যায়ন করতে হবে এবং সেগুলোর পুনরাবৃত্তি এড়াতে হবে।’
এবারের নকআউট পর্বে হাতেগোণা কয়েকটা ম্যাচ বাদ দিলে বেশির ভাগ ম্যাচেরই ফল এসেছে শেষ মুহূর্তে। রোনালদোর মতে এখন এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে দলগুলোকে। পর্তুগাল ফরোয়ার্ড বলেন, ‘আমাদের এমন কিছু মুহূর্ত ছিল যেখানে কষ্ট করতে হয়েছে, এটা খেলারই অংশ। এই প্রতিযোগিতা জিততে হলে আপনাকে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হবে।’

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে