লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের উপস্থিতিতে সামাজিকমাধ্যমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জনপ্রিয়তা বেড়েছিল তড়তড় করে। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল সাত কোটির বেশি। তবে মেসি চলে যাওয়ার পর হঠাৎ করে অনুসারীর সংখ্যায় ধ্বস নামে।
গত পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচটি ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ৩-২ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। মেসির শেষ ম্যাচের পর থেকে ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গেছে ক্লাবটির। ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী এখন ৬৮.৭ মিলিয়ন। মেসি তো বটেই, একই দিনে ফরাসি এই ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছেন সার্জিও রামোস। এমনকি নেইমার, এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে আলোচনা চলছে গত কয়েক মাস। পিএসজি ছাড়ার পর এখন সেই আলোচনা আরও জোরালো হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট কদিন আগে জানিয়েছে, আল হিলাল ৬ জুন মেসির সঙ্গে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। সৌদি ক্লাবটি মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষায় রয়েছে। প্রতি বছর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে প্রতি বছর ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিতে চায়, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৬০৯ কোটি টাকা।
আল-হিলালের সঙ্গে মেসির মোটা অঙ্কের চুক্তির কথা গত মাসেই জানিয়েছিল এএফপি। গত ৯ মে আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। যদিও এর ঘণ্টাখানেক পর মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছিলেন। তাছাড়া আর্জেন্টাইন তারকা ফুটবলারের পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার কথা শোনা যায় হরহামেশাই। একই সঙ্গে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মিয়ামিতে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এমনকি ইন্টার মিয়ামির মাধ্যমে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ফেরানোর চিন্তা ভাবনাও করছে বার্সা।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩২ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে