বিশ্বকাপে যেসব তরুণ ফুটবলার আলো ছড়িয়েছেন, তাঁদের মধ্যে বেলিংহাম অন্যতম। দল হিসেবে ইংলিশরা আশানুরূপ ফল করতে পারেনি; কিন্তু ইংলিশ ফুটবলের আশার বাতি জ্বালাতে সর্বাগ্রে থাকবেন বরুশিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই আলোচনার পালে হাওয়া লাগে দলবদল নিয়ে। শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা তেমন না দেখা গেলেও আগামী গ্রীষ্মেই বরুসিয়া ছাড়তে পারেন বার্মিংহাম সিটির সাবেক একাডেমি গ্র্যাজুয়েট। ১৯ বছর বয়সী এই ফুটবলারের বাজারদরও ১২০ মিলিয়নের বেশি। তবে রিয়াল মাদ্রিদ নাকি ৯০ মিলিয়নেই তাঁকে দলে ভেড়াবে এমন গুঞ্জন ছড়িয়েছে। সেসব গুঞ্জনে সম্প্রতি আরও রং চড়িয়েছে বেলিংহামের এক অটোগ্রাফ-কাণ্ড। সম্প্রতি এক খুদে ভক্তের আবদার মেটাতে রিয়াল মাদ্রিদের জার্সিতে সই করেছেন ১৯ বছর বয়সী এই ইংলিশ তারকা।
ইংলিশ এই মিডফিল্ডারের প্রতি আগ্রহ রয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলেরও। তবে তার জন্য যে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। কদিন আগেও সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘সে (বেলিংহাম) রিয়াল মাদ্রিদের জন্য প্রস্তুত। রিয়ালও তার জন্য প্রস্তুত।’
দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘাটে গিয়ে ভেড়ে বেলিংহামের নৌকা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে