
সাও পাওলোয় কার্লো আনচেলত্তির ড্রিবলিংয়ে প্রথমে হোঁচট খেলেন সাংবাদিকেরা। কাল ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেও নিশ্চয় এমন কিছুই করতে চাইবেন ব্রাজিলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে। মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।
খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ। সাংবাদিকেরা চলে যাওয়ার পর বদলে যায় পুরো চিত্র। যাঁরা ভেস্ট পরা ছিলেন না, সেই ব্রুনো গিমারাইস ও গারসনরা মূল দলের কাজ শুরু করেছেন। আনচেলত্তি ইচ্ছা করেই সংবাদমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি। রহস্য রাখলেন নিজের পরিকল্পনায়ও।
সর্বশেষ গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। তবে সেখান থেকে আজ ঘুরে দাঁড়ানোই তাদের লক্ষ্য হওয়ার কথা। ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ২০০৪ সালের পর কোনো ম্যাচে হারেনি দলটির বিপক্ষে। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে র্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা দলটি। টেবিলের ২ নম্বরে তারা। নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দিতেই মাঠে নামবেন সেবাস্তিয়েন বেকাসেকের শিষ্যরা।
আরেক ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। সাত মাস পর মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। কার্ডজনিত কারণে এনজো ফর্নান্দেজ-নিকোলাস ওতামেন্দিকে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ২১।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে