
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।
আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
১০ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
২০ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে