
হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা। চোখধাঁধানো গোলে মুগ্ধ করে চলেছেন ভক্ত-সমর্থকদের। হামজা তৈরি ভারতের বিপক্ষেও দারুণ কিছু করতে। ইংল্যান্ড থেকে ছেলের খেলা দেখতে সপরিবারে বাংলাদেশে এসেছেন তাঁর মা রাফিয়া চৌধুরী।
জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের ম্যাচে। ম্যাচের আগের দিন হামজা কীভাবে তৈরি হচ্ছেন, সেটিই দেখতে আজ জাতীয় স্টেডিয়ামে এসেছেন হামজার মা রাফিয়া আর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। স্টেডিয়ামে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন রাফিয়া। আচ্ছা, মায়ের হাতের কোন রান্না হামজা বেশি পছন্দ করেন—এই প্রশ্নের উত্তরে রাফিয়া বলেন, ‘তার তেমন কোনো প্রিয় খাবার নেই।’ এরপরই রসিকতার সুরে বললেন, ‘সে তার মায়ের চেয়ে তার মায়ের রান্না বেশি পছন্দ করে! আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এখন থেকে হামজা আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৬ ম্যাচ। করেছেন ৪ গোল ও অ্যাসিস্ট করেছেন একটি। ৪ গোলই জাতীয় স্টেডিয়ামে। বাইসাইকেল কিক, পেনাল্টি কিক, ফ্রি কিক, হেড—চারটা গোল করেছেন ভিন্ন চার শৈলীতে। এর মধ্যে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজার বাইসাইকেল কিক নিয়ে হইচই পড়ে গেছে। ছেলের গোল নিয়ে রাফিয়া সাংবাদিকদের বলেন, ‘মা হিসেবে সত্যিই অসাধারণ লাগে তার খেলা। ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তোমাদের যেমন লেগেছে (বাইসাইকেল কিক), আমারও সে রকম লেগেছে। এটা অসাধারণ একটা গোল ছিল। আমার খুব গর্ব হচ্ছে।’
গত মার্চে হামজা প্রথম বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন। ওই সময়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম তখন উৎসবে পরিণত হয়েছিল। সাংবাদিকদের ক্যামেরার লেন্স যেন হামজার বাড়ির দিকেই তাক করা ছিল। ভক্ত-সমর্থকেরাও তাঁকে একনজর দেখতে উন্মুখ ছিলেন। আট মাস আগের স্মৃতিচারণা করে আজ রাফিয়া স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেন, ‘যে সময় সে এসেছিল দেশে, খুব রোমাঞ্চিত ছিলাম। যে ভালোবাসাটা পেয়েছে, সেটা অসাধারণ। সেটা খুবই অনুপ্রাণিত করে। সে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে অনেক কিছু করতে চায়। ফুটবলে যাত্রাটা অনেক দীর্ঘ। সবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো করবে।’
হামজার খেলা মাঠে বসে সব সময় দেখেন তাঁর পরিবারের সদস্যরা। এ বছরের মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা দেখেছিলেন রাফিয়া। সেই ম্যাচ দিয়েই হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। গত জুনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ছেলের খেলা ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছিলেন রাফিয়া। কাল ভারত ম্যাচে তাঁদের থাকার কথা জাতীয় স্টেডিয়ামে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
২৪ মিনিট আগে
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগে
ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী। এই কারাবাস জীবনে তাঁর স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন সুনীল গাভাস্কার-গ্রেগ চ্যাপেলদের মতো কিংবদন্তি অধিনায়কেরা
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
৩ ঘণ্টা আগে