
আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে আলজেরিয়া। ম্যাচ শেষে হারের কারণ খুঁজতে গিয়ে অজুহাতের আশ্রয় নেননি দলটির কোচ ভ্লাদিমির পেতকোভিচ। বরং বিশ্বচ্যাম্পিয়নদের আধিপত্য এবং লিওনেল মেসির প্রভাব স্বীকার করে নিয়েছেন অকপটে।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের পর সংবাদ সম্মেলনে পেতকোভিচ বলেন, ‘আজ আমাদের প্রতিপক্ষ (আর্জেন্টিনা) ছিল অন্য স্তরের। তারা অসাধারণ মানের একটি দল। দলটির বল নিয়ন্ত্রণ দেখুন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খেলা বদলানোর দক্ষতা দেখুন। তারা প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করার সামান্য সুযোগও দেয় না।’
মেসির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে পেতকোভিচ স্মরণ করিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়কের অসাধারণ অর্জনের কথা। তাঁর ভাষায়, ‘আমরা কোনো সাধারণ ফুটবলারের কথা বলছি না, এমন একজনের কথা বলছি যিনি (মেসি) ব্যালন ডি’অর জিতেছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরা তাঁকে সুযোগ করে দিয়েছি। আমরা তাঁর জন্য গোল করা সহজ করে দিয়েছি। কিন্তু তাঁর অসাধারণ চিন্তাশক্তি ও খেলার বিশ্লেষণক্ষমতা সবকিছু সহজ করে দেয়, কারণ তিনি একজন দলীয় খেলোয়াড়। বহু বছর ধরে পুরো আর্জেন্টিনা দল তাঁকে ঘিরে কাজ করছে, আর সেটাই তাঁর বড় সুবিধা। আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছে, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’
একই সঙ্গে নিজের দলের ভুলগুলোর কথাও স্বীকার করেছেন আলজেরিয়া কোচ। তাঁর মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের বক্সের বাইরে পর্যাপ্ত জায়গা ছেড়ে দেওয়ায় দলকে ভুগতে হয়েছে, ‘আমরা অনেক বেশি ভুল করেছি। আর্জেন্টিনার খেলোয়াড়দের বক্সের বাইরে ১৫ থেকে ২৫ মিটার জায়গা ফাঁকা দিয়েছি এবং শট নেওয়ার সুযোগ করে দিয়েছি।’
প্রথম ম্যাচের এই হতাশাজনক ফলের পরও আশা হারাচ্ছেন না পেতকোভিচ। সামনে থাকা দুই ম্যাচের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই। আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। আমি এই বিশ্বাস নিয়ে মাঠ ছাড়ছি যে আমরা আরও ভালো করতে পারি। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমাদের সামনে এখনো দুটি ম্যাচ বাকি।’
এদিকে ম্যাচ শেষে মেসির প্রশংসায় আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ বলেন, ‘তাদের (আর্জেন্টিনা) দলে মেসি আছে। সেটাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং বিশ্বকাপই তার সবচেয়ে প্রিয় প্রতিযোগিতা।’

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও ম্যাচের রোমাঞ্চ তোলা ছিল পঞ্চম মিনিটের জন্য। এমবেম্বার কল্যাণে পাওয়া একটি কর্নার থেকে ছোট পাসে বল পান আর্থার মাসুয়াকু। পর্তুগালের ব্যাক পোস্টে তখন কঙ্গোর খেলোয়াড়দের আধিক্য । মাসুয়াকুর দূরপাল্লার নিখুঁত ক্রসটি খুঁজে নেয় সম্পূর্ণ অরক্ষিত
১১ মিনিট আগে
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অবশেষে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের আগমনের পর বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে মাঠে দেখা গেছে ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলারকে। এদিন মাঠের বাইরে কাটানো তাঁর এক মাসও পূর্ণ হয়েছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে একটি গোলই একজন ফুটবলারের পরিচয় বদলে দিতে পারে। কিন্তু ইরাকের আয়মান হুসাইনের গল্প শুধু ফুটবলীয় সাফল্যের নয়, বরং যুদ্ধ, সন্ত্রাস ও ব্যক্তিগত শোককে জয় করে উঠে আসার এক অনন্য কাহিনি।
২ ঘণ্টা আগে
সমালোচকদের উদ্দেশ করে রোনালদো আরও বলেন, ‘মেসি যতবারই মাঠে পা রাখেন, বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখন বিশ্বের লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার সময় এসেছে, তিনিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তবু তাঁকে নিয়ে...
৩ ঘণ্টা আগে