
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু এক এক করে সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানিয়েও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাফুফে জানায় ফেব্রুয়ারিতে আর প্রীতি ম্যাচ খেলা হবে না মেয়েদের। তবে মার্চের উইন্ডোটা তারা কাজে লাগাতে চায়। এবার আর দুই তিনটি দল নয় গুনে গুনে ১৩টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।
বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে আজ এমনটাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘মার্চ উইন্ডোর জন্য আমরা কমপক্ষে ১৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। এখান থেকে সংক্ষিপ্ত তালিকা হলে আপনাদের জানাতে পারব কারা খেলতে আসছে।’
এ দিকে সাফ জেতার পর অনির্দিষ্টকালের ছুটি শেষে গতকাল ক্যাম্পে ফেরা শুরু করেছে মেয়েরা। প্রথম দফায় ১৩ জন খেলোয়াড়ের আসার কথাই বললেন বাফুফের সাধারণ সম্পাদক। বাকিরাও দুই একদিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন, ‘মেয়েদের ক্যাম্প শুরু হয়েছে। ৩১ ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত ১৩ জন যোগ দিয়েছে। রাতের মধ্যে আরও কয়েকজন আসবেন। তবে কয়েকজন ব্যক্তিগত সমস্যা এবং অসুস্থতার কারণে যোগ দিতে পারেনি। আশা করি তারাও ১৮ জানুয়ারির মধ্যে ক্যাম্পে চলে আসবেন।’
জুনে এএফসি এশিয়ান কাপ বাছাই। সেই আসরকে সামনে রেখেই এই ক্যাম্প। যদিও এখনো সাবিনাদের কোচের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে। তার আগেই ক্যাম্প শুরু। প্রধান কোচ আসার আগে আপাতত সহকারীদের অধীনে চলবে প্রস্তুতিটা। আর শিগগিরই কোচের নাম প্রকাশ করবে বাফুফে। এমনটাই বলেছেন তুষার, ‘এখনো মেয়েদের কোচ চূড়ান্ত হয়নি। তার আগে সহকারী কোচের অধীনে ক্যাম্প চলবে। আপাতত ফিটনেসেই গুরুত্ব দেবে মেয়েরা।’

মেয়েদের প্রস্তুতির পাশাপাশি পুরুষ ফুটবল দলের প্রস্তুতি ও কোচ নিয়োগ নিয়েও এ দিন সাংবাদিকেরা বাফুফের সাধারণ সম্পাদকের কাছে জানতে চান। যেহেতু মার্চে ভারতের মাটিতে ছেলেদের এশিয়ান কাপের বাছাই। কিন্তু প্রস্তুতি দূরে থাক এখনো কোচও নিয়োগ দেয়নি বাফুফে। এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তুষার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে