
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটিই এখন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার। কারণ, লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আজ সকালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি দলেরই ১০ পয়েন্ট। খেলেছে চারটি করে ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল পরশু খেলবে চিলির বিপক্ষে। একই দিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। যদি শেষ দিনে ব্রাজিল, আর্জেন্টিনা স্ব স্ব ম্যাচে জয় পায়, তখন গোল ব্যবধানের হিসেব চলে আসবে। আর এই দুই দলের যেকোনো দল জেতে এবং আরেক দল ড্র করে, তাহলে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন। আবার যদি দুই দল হারে, তখন গোল ব্যবধান দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হবে।
কারাকাসে আজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। অগোছালো ব্রাজিল প্রথমার্ধে আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। ব্রাজিল ভুল না পারলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগিয়েছে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রাজিলের মিডফিল্ডার ব্রেনো বাইদন ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। ৭৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ইগর সিরোতের অ্যাসিস্টে ফিনিশিং দেন রায়ান। শেষ দিকে গোল না হলেও রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। কারণ, দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় লড়াই। রেফারি সব মিলিয়ে ৮ হলুদ কার্ড দেখিয়েছেন। ব্রাজিল দেখেছে ৫টি এবং ৩টি দেখেছে আর্জেন্টিনা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে