২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষের দিকে। পয়েন্ট টেবিল যে অবস্থায় এখন দাঁড়িয়েছে, তাতে চেলসির জন্য সেরা চারে জায়গা করে নেওয়া একরকম অসম্ভব বলাই চলে। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকভাবে জিততে তো পারছেই না চেলসি, ব্লুজরা হারছে বড় ব্যবধানে।
সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে চেলসি নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে। চলতি সপ্তাহের শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে এফএ কাপের সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বাজে চেলসির। এফএ কাপের পর গত রাতে চেলসি প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৫-০ গোলে হেরেছে চেলসি। সবশেষ ৩৮ বছরের হিোবে কোনো লন্ডন ডার্বিতে চেলসির এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ১৯৮৬ সালের মার্চে কুইনস পার্ক রেঞ্জার্সের কাছে ৬-০ গোলে হেরেছিল চেলসি।
আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।’
প্রিমিয়ার লিগে চেলসির সবশেষ ম্যাচে ৪ গোল করেছিলেন কোল পালমার। ২০ গোল করে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। এফএ কাপের সেমিতে অবশ্য চেলসিই গোল করতে পারেনি। গোলমেশিন পারমার গত রাতে আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে। চেলসির এমন অধারাবাহিক পারফরম্যানসের প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘ওয়েম্বলিতে দারুণ পারফরম্যানস করেছিলাম আমরা, তারপর আজ (গতকাল আর্সেনালের কাছে হারা)। আর্সেনালে এসে আপনি হারতে পারেন। তবে যেভাবে আমরা খেলেছি, তাতে এক দিন, তিন দিন আগে যা খেলেছি, সেখানে আজ কেন এমন হলো?’
চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে ৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর জোড়া গোল করেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে আর্সেনালের পয়েন্ট ৭৭। ৭৪, ৭৩ ও ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা খেলেছে ৩৪ ম্যাচ। ৩২ ও ৩৩ ম্যাচ খেলেছে ম্যান সিটি ও লিভারপুল।

৩০ বছরের খেলোয়াড়ি জীবন। সেই জীবনের ইতি টানতে যাচ্ছেন মামুনুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ফর্টিস এফসির হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি।
১২ ঘণ্টা আগে
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে।
১৩ ঘণ্টা আগে
ভিএআরের যুগে, রেফারির সিদ্ধান্ত বদলের ঘটনা অহরহ। তবে সেটা ভিডিও দেখে করা হয়। বাংলাদেশ ফুটবল লিগ অবশ্য এখনো ভিএআরের মুখ দেখেনি। তবে এভাবে সিদ্ধান্ত বদলের ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।
১৪ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার পর তামিম ইকবাল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ সংবাদ সম্মেলনে তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা। তামিমের দাবি, বোর্ডে তাঁর নিজস্ব কোনো লোক নেই এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে
১৪ ঘণ্টা আগে