তিনবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন লিভারপুল শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পার্তা প্রাহাকে। আর চেক প্রজাতন্ত্রের আরেক ক্লাব স্লাভিয়া প্রাহাকে পেয়েছে এসি মিলান। গত রাতে ইউরোপ লিগের প্লে অফে ফরাসি ক্লাবে রেঁনের মাঠে বেনিয়ামিনের হ্যাটট্রিকে ৩-২ গোলে হারে ইতালিয়ান জায়ান্টরা। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মিলান।
আজ ঘোষিত ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয়ে আরেক ইতালিয়ান ক্লাব রোমা পেয়েছে ব্রাইটনকে। টুর্নামেন্টের গত মৌসুমের ফাইনালে সেভিয়ার কাছে হেরেছিল তারা। এ মৌসুমের অপরাজিত দল কোচ জাভি আলোনসোর বেয়ার লেভারকুজেনের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ। ২০২২ ইউরোপা লিগের রানার-আপ রেঞ্জার্স পেয়েছে পতুর্গালের বেনফিকাকে। ১৯৬২ সালের পর এ টুর্নামেন্টে আর শিরোপা জেতেনি স্কটিশ ক্লাব রেঞ্জার্স।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগ হবে ৭ মার্চ, দ্বিতীয় লেগ হবে ১৪ মার্চ।
ইউরোপা লিগ শেষ ষোলো ড্র:
স্পার্তা প্রাহা-লিভারপুল
মার্শেই-ভিয়ারিয়াল
রোমা-ব্রাইটন
বেনফিকা-রেঞ্জার্স
ফ্রেইবুর্গ-ওয়েস্ট হাম
স্পোর্টিং লিসবন-আতালান্তা
এসি মিলান-স্লাভিয়া প্রাহা
কারাবাগ-বেয়ার লেভারকুজেন

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২১ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে