
ইউরোপিয়ান ফুটবলে রেফারিং এখন আলোচিত ইস্যু হয়ে গেছে। কদিন আগে বার্সেলোনার বিরুদ্ধে রেফারির সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছিল মাদ্রিদ ভিত্তিক এক ওয়েবসাইট। এবার চ্যাম্পিয়নস লিগে দেখা গেল এমনই এক ঘটনা। তাও আবার কোয়ার্টার ফাইনালের মতো নকআউট পর্বে।
ন্যু ক্যাম্পে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ। ৪৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পাল্টা আক্রমণ থেকে যখন আতলেতিকো ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনে গোল করতে যান, তখন ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি ইসতফান কোভাকস কার্ড প্রথমে হলুদ কার্ড দেখান কুবারসিকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে কার্ড পরিবর্তন করে লাল কার্ড বের করেন কোভাকস।
১০ জনের দলে পরিণত হওয়া বার্সা গোল হজম করে প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫ মিনিটে)। ফ্রি কিক থেকে দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আতলেতিকো ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁরই সতীর্থ ডিফেন্ডার মার্ক পিউবিল যা করেছেন, তাতে লাল কার্ড না দেখানোতে খেপেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। কারণ, পিউবিল আগে একটি হলুদ কার্ড দেখেছেন। তবু তিনি হ্যান্ডবল করে পার পেয়ে গেছেন বলে দাবি ফ্লিকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট লাল কার্ড। এ ছাড়া দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টিও দেওয়া যেতে পারত। কেন এটা পর্যালোচনা করে দেখা হয়নি, সেটা ভিএআরই ব্যাখ্যা করতে পারবে।’
পিউবিল হলুদ কার্ড দেখেছেন প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে। আর দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো বলে কিক মারার পর পেনাল্টি এলাকায় হাত দিয়ে বল থামিয়েছেন পিউবিল। আতলেতিকো ডিফেন্ডারকে কেন লাল কার্ড দেখানো হলো না, সেটা বুঝতেই পারছেন না ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি জানি না এ ধরনের পরিস্থিতিতে কী ঘটে, যখন গোলরক্ষক খেলা শুরু করে, ডিফেন্ডার হাত দিয়ে বল থামায় এবং তারপর আবার খেলে। আমার বিশ্বাসই হচ্ছে না কেন লাল কার্ড দেখানো হয়নি। এটা ভালো লাগছে না। এটা অন্যায় মনে হচ্ছে। আমাদের এটা মেনে নিতে হবে। আমরা আগামী মঙ্গলবার লড়াই করব।’
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা ২-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদের কাছে। ৪৫ ও ৭০ মিনিটে আতলেতিকোর গোল দুটি করেন আলভারেজ ও আলেক্সান্ডার সরলথ। যেখানে সরলথকে গোল করতে সহায়তা করেন দলটির ডিফেন্ডার মাত্তেও রুগারি। ১৪ এপ্রিল নিজেদের মাঠ ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আতলেতিকো-বার্সা।

এই জয়ের পর বিদেশের মাটিতে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন তামিম। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফল ভবিষ্যতে অন্য দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজনের আলোচনায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। সামনে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় এই জয়কে কাজে লাগাতে চান তামিম, ‘অন্যান্
১ ঘণ্টা আগে
অনবদ্য, অসাধারণ, অভূতপূর্ব—ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর কোনো শব্দই যেন যথেষ্ট নয়। ৯ উইকেটে জয়ের পর এখন প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসান মাহমুদরা। ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ তো বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসামূলক পোস্ট দিয়েছেনই। এমনকি বিশ্বের বিভ
১ ঘণ্টা আগে
হারলেও অবশ্য পুরো সিরিজ বা দলের সামগ্রিক অবস্থাকে এই একটি ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ স্মিথ, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
১ ঘণ্টা আগে
ইতিহাস গড়ার পর বিশ্ব ক্রিকেটে চলছে ‘বাংলাদেশ-বন্দনা’। ইয়ান বিশপ তো বটেই, ঐতিহাসিক জয়ের পর আরও অনেকেই নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমদের প্রশংসায় ভাসিয়েছেন। প্রশংসা করতে কার্পণ্য করেননি ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সিএ বলছে, ‘চলো বাংলাদেশ।’
২ ঘণ্টা আগে