
লেস্টার সিটির দুজন কর্মকর্তা ঢাকায় এসেছেন হামজা চৌধুরীকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে। নিজের জনপ্রিয়তা নিয়ে তাঁদের অল্প বিস্তর ধারণা দিয়ে রেখেছিলেন হামজা। যদিও শুরুতে বিশ্বাস করতে দ্বিধা হচ্ছিল। ঢাকায় পা রাখার পর সেটা হাওয়া মিলিয়ে যায়। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় দেখাটা তাঁদের কাছে অভূতপূর্ব লাগার কথা।
জয়টা যে হামজার কাছেও অনন্য। শেখ মোরসালিনের গোলে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ ব্যবধানে বাংলাদেশ হারালেও বড় নায়ক হিসেবে হামজার নামই নিতে হবে সবার আগে। মাঠের সর্বত্র নিজের দ্যুতি ছড়িয়ে এক মাস্টারক্লাস উপহার দিয়েছেন তিনি। এনে দিয়েছেন ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দ। সেই আনন্দ কি ছাড়িয়ে গেছে লেস্টার সিটির হয়ে ২০২০-২১ মৌসুমে এফএ কাপ জেতার মুহূর্ত।
হামজা অবশ্য সোজাসুজি উত্তর দিলেন না। তবে ভারতের বিপক্ষে পাওয়া জয়কে কোনোভাবে ছোটও করেননি। তিনি বলেন, ‘বিভিন্ন কারণে তো অবশ্যই এগিয়ে। আজ ১৮ কোটি মানুষকে আমরা খুশি করেছি। বিশ্বের আর কোথাও এটা তুলনা করা যায় না। তাই হ্যাঁ, এটা এফএ কাপ জয়ের সমতুল্যই বলা যায়।’
হামজা আরও বলেন, ‘আমরা আগের ম্যাচগুলোর মতো শেষ মিনিটে ম্যাচ হারিনি বা পয়েন্ট হাতছাড়া করিনি, কারণ আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলাম যে সবাই একসঙ্গে থাকলে আমরা পরিস্থিতি সামলে নিতে পারব। আমি খুবই খুশি, বিশেষ করে খেলোয়াড়দের জন্য, সব খেলোয়াড়দের জন্য এবং স্টাফদের জন্য। এই ফলাফলের পেছনে এত কাজ করা হয়েছে যে এই দল এমন বড় কিছুর যোগ্যই ছিল।’

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
২৫ মিনিট আগে
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগে
ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী। এই কারাবাস জীবনে তাঁর স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন সুনীল গাভাস্কার-গ্রেগ চ্যাপেলদের মতো কিংবদন্তি অধিনায়কেরা
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
৩ ঘণ্টা আগে