জ্যানি সিকাজুইয়ের রেফারিং নিয়ে বিতর্ক ছিল অনেক আগেই। গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে বেলজিয়াম-কানাডা ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যানি। এই ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ পাওয়া গেছে জাম্বিয়ান এই রেফারির বিরুদ্ধে।
শুরুতে অবশ্য ভালোমতোই ম্যাচ পরিচালনা করছিলেন সিকাজুই। ম্যাচের ৯ মিনিটের সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি পায় কানাডা। আলফোনসো দেভিসের শট অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। পরে কানাডা আরও দুবার পেনাল্টি পেতে পারত। কিন্তু সিকাজুই পেনাল্টির পক্ষে বাঁশি বাজাননি। বক্সের ভেতর পরিষ্কার ফাউল হওয়া সত্ত্বেও নিজে তো পেনাল্টি দেননি, এমনকি ভিএআরেরও সহায়তা নেননি। পরে রিপ্লেতে দেখা গেছে, দুটোই ছিল পেনাল্টি হওয়ার মতো। এমনকি প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তাকে নিয়ে টুইটারে অনেকে মন্তব্য করেছেন।
সিকাজুইকে নিয়ে এমন ঘটনা অবশ্য প্রথমবার না। ২০১৮ সালে তিউনিসিয়া-মালি ম্যাচে ন্যাক্কারজনক কাজ করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আফ্রিকান চ্যাম্পিয়নস লিগে এসপারেনস-প্রিমেইরো অগোস্তো ম্যাচে পাতানোর অভিযোগও আছে সিকাজুইয়ের বিরুদ্ধে। এমনকি ম্যাচ শেষের আগে বাঁশি বাজানোর মতো ঘটনা ঘটিয়েছেন এই জাম্বিয়ান রেফারি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে