যাত্রা শুরু হলো স্বপ্নের পদ্মা সেতুর। আজ দুপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়কপথের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কেটে উদযাপন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে ভবনে আজ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলারসহ অনেকে ৷
পদ্মা সেতু চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিকল্পনা, সিদ্ধান্ত দিয়ে স্বপ্নের পদ্মা সেতু চালু করেছেন। গোটা বাংলাদেশে যত বাঙালি আছে তারা আজ গর্বিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তাঁরা আমাদের জন্য যা করছেন, সেটা অতুলনীয়। এটা গোটা দেশবাসীর জন্য।’
পদ্মা সেতু হওয়ায় এখন যোগাযোগব্যবস্থা সহজ হবে। ওই অঞ্চলে ভেন্যু বাড়ানোর চিন্তাভাবনা করছে বাফুফে। সালাউদ্দিন বলেছেন, ‘পদ্মা সেতু এখন দুই পারকে এক করে দিয়েছে। যেহেতু যোগাযোগব্যবস্থা এখন ভালো হলো সেহেতু দেখা যাক ওদিকে প্রিমিয়ার লিগের ভেন্যু বাড়ানো যায় কি না।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে