
দল হারলে ড্রেসিংরুম, ডাগআউটে কথা-কাটাকাটি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ড্রেসিংরুমে কদিন আগে তেমনই এক কথা-কাটাকাটি হয়েছিল। নেইমারের কাছে এসব ঘটনা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।
গত শনিবার লুইজ টু স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার ছাড়া খেলেছিল পিএসজি। মোনাকের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইজ ক্যাম্পোসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছিলেন নেইমার ও মার্কিনিওস।
এমন ঘটনাকে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন নেইমার, যেখানে অনেক সময় কথা-কাটাকাটি হলেও পরক্ষণেই সব ঠিক হয়ে যায়। সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বলেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সে ব্যাপারে আমরা একমত ছিলাম না। এটা ফুটবলেরই অংশ। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে। আমি এই ব্যাপারগুলো পছন্দ করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে, সে বিষয় নিয়ে আলোচনা হবে। ফুটবলারদের উন্নতির স্বার্থে মাঝেমধ্যে এর প্রয়োজন হয়।’
গণমাধ্যমে ড্রেসিংরুম নিয়ে গুঞ্জনই বেশি শোনা যায় বলে দাবি করেছেন নেইমার। পিএসজির এই ফরোয়ার্ড বলেন, ‘মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এ ঘটনা সংবাদমাধ্যমে আসা ঠিক নয়, এটা নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল। আমাদের একসঙ্গে এগোতে হবে। এ ধরনের সংবাদ ড্রেসিংরুমের বাইরে গেলে আমরা রেগে যাই। আমি নিশ্চিত করে বলতে পারি, ড্রেসিংরুমের যেসব খবর সংবাদমাধ্যমে আসে, সেগুলোর বেশিরভাগই মিথ্যা। খুব অল্প ঘটনাই সত্য।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
৮ মিনিট আগে
আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আইশোস্পিডের (স্পিড) জন্য নতুন করে ট্রলের উপলক্ষ। বিশ্বকাপজুড়ে লিওনেল মেসির দলের প্রতিপক্ষকে সমর্থন করে আসা জনপ্রিয় এই মার্কিন ইউটিউবার এবারও ব্যতিক্রম হননি। তবে ইংল্যান্ডকে সমর্থন করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পর উদযাপনের মাঝেই সামনে আসে এক মজার ঘটনা। গোলপোস্টের কাছে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস আবিষ্কার করেন, সেটি আসলে ইংল্যান্ডের গোলকিপ
৩ ঘণ্টা আগে