প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
মুন্দো দেপোর্তিভোর বরাতে ফুট মার্কাতো জানিয়েছে, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রিয়ালের কাছ থেকে আরও জোরালো সমর্থন আশা করেছিলেন এমবাপ্পে। ক্লাবের অবস্থানে সেই প্রত্যাশার প্রতিফলন না দেখে হতাশ হয়েছেন তিনি। এ নিয়ে তাঁর অসন্তোষ আরও বাড়তে পারে বলে দাবি করেছে ফুট মার্কাতো।
প্রতিবেদনে বার্সেলোনার সঙ্গে রিয়ালের ভূমিকার তুলনাও উঠে এসেছে। তরুণ তারকা লামিনে ইয়ামালের পাশে কাতালান ক্লাবটি যেভাবে দাঁড়িয়েছে, এমবাপ্পে মনে করছেন, তাঁর ক্ষেত্রে রিয়াল তেমন সমর্থন দিচ্ছে না। বিষয়টি ক্লাবের ক্রীড়া প্রকল্পে নিজের অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান এমবাপ্পে। বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠার লক্ষ্যও তাঁর। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত স্বীকৃতির লড়াইয়ে ক্লাবের সমর্থনও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোচ হোসে মরিনিওর কাছ থেকে অবশ্য সমর্থন পাচ্ছেন তিনি।
এদিকে এমবাপ্পেকে ঘিরে প্রত্যাশার চাপও বাড়ছে। ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বড় ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণ করতে হচ্ছে তাঁকে। যদিও এসব প্রতিবেদন থেকে রিয়াল ও এমবাপ্পের সম্পর্কে বড় ধরনের ভাঙনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এখনো দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি।
সাম্প্রতিক সময়ে এমবাপ্পের সঙ্গে লিভারপুলের নামও জড়িয়েছে। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই আপাতত নজর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে। সেখানে ভালো পারফরম্যান্স করে সমালোচনার জবাব দেওয়ার সুযোগ পাবেন ফ্রান্সের অধিনায়ক। একই সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আগ্রহ থাকবে ফুটবল মহলের।

আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
১ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। এই সেশনে সফরকারীদের ওপর আধিপত্য দেখিয়েছে আফগানরা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি আলিস আল ইসলামের। তবে আরও আগেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
আগের দিন আনুষ্ঠানিক ফটোসেশন, বিকেলে অনুশীলন—সবই হয়েছে পরিকল্পনামতো। কিন্তু ওড়াল দেওয়ার আগে জানা গেল, ভিসা না পাওয়ায় আপাতত ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সফর স্থগিত হওয়ার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রি
৪ ঘণ্টা আগে