
শুরুটা হয়েছিল উজবেকিস্তানের কাছে হার দিয়ে। এরপর সিরিয়ার বিপক্ষেও একই ফল। ভারতের কাছে ৩-০ গোলের পরাজয়ে এবার টানা তিন হারের ভার নিয়েই অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ।
উজবেকিস্তানের দস্তলিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই রক্ষণাত্মক অবস্থানে ছিল বাংলাদেশ। পরিকল্পনা ছিল সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে ওঠা। কয়েকবার সে সুযোগ তৈরি হলেও শেষটা ভালো করতে পারেনি দল। ১৩ মিনিটে অ্যাডাম আব্বাস কাটব্যাক বক্সে পৌঁছালেও সেখানে কোনো খেলোয়াড় ছিলেন না। নাজমুল হুদা ফয়সালও পরে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাঁর শট সহজেই চলে যায় ভারতীয় গোলরক্ষকের হাতে।
ভারতের চাপ বাড়তে থাকায় বাংলাদেশকে বারবার থাকতে হয়েছে গোলরক্ষক রাজ চৌধুরীর ওপর ভরসা করে। ২০ মিনিটে ঋষি সিংয়ের জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। কিন্তু পাঁচ মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। ফাঁকায় বল পেয়ে ড্যানি মেইতে বাঁ পায়ের শটে ভারতকে এগিয়ে দেন।
বিরতির পর সমতা ফেরানোর বদলে আরও বিপদে পড়ে বাংলাদেশ। ৬০ মিনিটে ঋষিকান্ত মেইতের হেড পাস থেকে বিশাল যাদব ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলের ধাক্কার পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত সাড়া পায়নি।
৭৫ মিনিটে অবশ্য একটি সুযোগ এসেছিল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে জয় আহমেদের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। গোলের এই সুযোগটি নষ্ট হওয়ার পর বাংলাদেশের আশা আরও ক্ষীণ হয়ে পড়ে।
শেষ দিকে মোহাম্মদ আরবাসের জোরালো শটে তৃতীয়বার বল জালে জড়ালে ম্যাচের ফলও নিশ্চিত হয়ে যায়। বি গ্রুপে কোনো পয়েন্ট না নিয়ে তলানিতে থাকায় অবনমিত হয়ে পরের আসরে ডেভলপমেন্ট পর্বে খেলতে হবে বাংলাদেশকে।

চার বছর ধরে জমি নিয়ে জটিলতার পর কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথে এগোল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে প্রস্তাবিত এই কেন্দ্রের জন্য রামুর রশিদনগরে ১৫ দশমিক ২০ একর জমি ৩০ বছরের লিজে পেয়েছে বাফুফে।
২৩ মিনিট আগে
পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের পর জরিমানার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও। মূলত প্রতিপক্ষ ক্রিকেটারকে উস্কে দেওয়ার শাস্তিই পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
৩৯ মিনিট আগে
সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমস ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। যদিও মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা বিবেচ্য বিষয় নয়।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই আলোচনায় জাপানের আবাসন সংকট। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না; খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা নিবন্ধিত হওয়ায় আবাসন নিয়ে চাপও তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে