
পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের পর জরিমানার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও। মূলত প্রতিপক্ষ ক্রিকেটারকে উস্কে দেওয়ার শাস্তিই পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানার শাস্তির কথা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ফাতিমা আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৫ ধারাও লঙ্ঘন করেছেন। এই ধারায় বলা হয়েছে, ‘ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না, যা তাকে আক্রমণাত্মক করে তুলতে পারে।’
সানার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটা তাঁর দ্বিতীয় অপরাধ। ফলে এখন তাঁর ডিমেরিট পয়েন্ট হয়ে গেল দুই। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সানা।
দুবাইয়ে গত পরশু পাকিস্তানের দেওয়া ৫৬ রানের লক্ষ্যে নেমে ৫২ বলেই খেলা শেষ করে দেয় ভারত। ৮.৪ ওভারে ৩ উইকেটে ৫৭ রান তোলে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। তিন উইকেটের তিনটিই তুলে নিয়েছেন সানা। যেখানে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ভারতীয় ওপেনার শেফালি ভার্মাকে কট এন্ড বোল্ড করে উদযাপনে মেতে ওঠেন সানা। ক্যাচ ধরে শেফালিকে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা দেন পাকিস্তান অধিনায়ক।
শেফালি ৬ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১২ রান। স্মৃতি মান্ধানা (৯), প্রতীকা রাওয়ালও (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাকিস্তান ১৮.১ ওভারে ৫৫ রানে গুটিয়ে যায়। ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। এর আগে থাইল্যান্ড ও হংকংয়ের বিপক্ষে ৯৪ ও ১৩৭ রানের বিশাল জয় পায় ভারত।

১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
১০ মিনিট আগে
চার বছর ধরে জমি নিয়ে জটিলতার পর কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথে এগোল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে প্রস্তাবিত এই কেন্দ্রের জন্য রামুর রশিদনগরে ১৫ দশমিক ২০ একর জমি ৩০ বছরের লিজে পেয়েছে বাফুফে।
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমস ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। যদিও মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা বিবেচ্য বিষয় নয়।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই আলোচনায় জাপানের আবাসন সংকট। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না; খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা নিবন্ধিত হওয়ায় আবাসন নিয়ে চাপও তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে