ঢাকা: অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল ব্রেন্টফোর্ডের । পরশু চ্যাম্পিয়নশিপের প্লে-অফ পর্বের ফাইনাল ম্যাচে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে ৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।
ওয়েম্বলিতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ১০ মিনিটের সময় স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন স্ট্রাইকার ইভান টনি। খানিকবাদেই ব্যবধান দ্বিগুণ করেন দলটির মিডফিল্ডার এমিলিয়ানো মার্কোন্দেস। পুরো ম্যাচে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ২-০ ব্যবধানে জয়ে নিজেদের ক্লাব ফুটবলের ইতিহাসে উত্থানের এক গল্প লিখে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্রেন্টফোর্ড ক্লাব। পশ্চিম লন্ডনের এই ক্লাবটি সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিল ১৯৪৬-৪৭ মৌসুমে। যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করছিল।
ব্রেন্টফোর্ডের সঙ্গে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে নরউইচ সিটি ও ওয়াটফোর্ড। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকায় আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে এ দুটি ক্লাব। তিনটি দলই খেলেছে ৪৬টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নরউইচ সিটির পয়েন্ট ৯৭। ৯১ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়াটফোর্ড আর তিনে থাকা ব্রেন্টফোর্ডের পয়েন্ট ৮৭। আর ইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অবনমন হওয়া তিন ক্লাব শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ও ফুলহাম।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে