
আত্মীয় হারানোর ২৪ ঘণ্টাও পেরোননি। এরই মধ্যে মাঠে নামতে হয়েছে দানিলোকে। পেশাগত জীবনে শোক কাটানোর অত সুযোগ কি আর পাওয়া যায়! ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমন শোকাবহ অবস্থাতে খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করেছেন।
পেরুর মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে গত রাতে কোপা লিবার্তোদোরেস ফাইনালে মুখোমুখি হয়েছে পালমেইরাস-ফ্ল্যামেঙ্গো। ৬৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ফ্ল্যামেঙ্গো সেন্টারব্যাক দানিলো। তাঁর গোলেই পালমেইরাসের বিপক্ষে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্ল্যামেঙ্গো। শোকাবহ অবস্থায় খেলতে নামা দানিলো কোপা লিবার্তোদোরেস ফাইনালের জয় তাঁর পরিবারকেই উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘এই জয়টা বিশেষ। আমার এক আত্মীয় গতকাল মারা গেছেন। বাবাকে পেরুতে ফিরতে হয়েছে। এই জয়টা আমার পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাচ্ছি।’
রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১৬ ও ২০১৭ সালে দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দানিলো। গত রাতে কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তোদোরেস দুটি শিরোপা জিতেছেন ব্রাজিলের এই ফুটবলার। পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর দানিলো বলেন, ‘সব সময়ই নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার চিন্তা করতাম। কিন্তু কখনোই ভাবিনি এমন বড় ধরনের ফাইনালে খেলব। দলের জন্য নিজেদের ত্যাগ যেন আমরা সবাই মনে রাখি, সেটা বলেছি।’
কোপা লিবার্তোদোরেসের ইতিহাসে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার ইন্দিপেন্দিয়েন্তে। এই তালিকায় দুইয়ে থাকা ক্লাবটিও আর্জেন্টিনার। বোকা জুনিয়র্স ছয়বার জিতেছে কোপা লিবার্তোদোরেসের শিরোপা। উরুগুয়ের পেনারোল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। তবে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ চারবার কোপা লিবার্তাদোরেসে চ্যাম্পিয়ন হয়েছে ফ্ল্যামেঙ্গো। তাদের সমান চারবার করে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনার দুই ক্লাব এস্তুদিয়ান্তেস ও রিভার প্লেট।
দানিলো এবার প্রথমবারের মতো জিতলেন কোপা লিবার্তোদোরেসের শিরোপা। ক্যাম্পেওনাতো কারিওকা, সুপারকোপা ডু ব্রাজিল—এই দুটি শিরোপাও ফ্ল্যামেঙ্গোর জার্সিতে জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো বিখ্যাত ক্লাবগুলোতে খেলেছেন তিনি। সেই ক্লাবগুলোর হয়েও মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন দানিলো।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৪ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৫ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৬ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে