ক্যারিয়ারের সোনালি সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছেন মারিও বালোতেল্লি। ইউরোপের পেশাদারি ফুটবল খেললেও আগের মতো খুব একটা খবরের পাতায় ঠাঁই হয় না ইতালিয়ান স্ট্রাইকারের।
ক্যারিয়ারের শুরুর দিয়ে ইন্টার মিলানের হয়ে আলো ছড়িয়ে ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। এরপর এসি মিলানে যাওয়ার আগে দুই ক্লাবেই কাটান তিন বছর করে। ইন্টার-সিটির হয়ে জিতেছেন ঘরোয়া লিগও। কিন্তু চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাননি।
৩২ বছর বয়সী তারকার সাবেক দুই ক্লাব এবার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আগামী ১০ জুন, ইস্তাম্বুলে শিরোপা লড়াইয়ে নামবে ইন্টার-সিটি। ফাইনালে কাউকে ফেবারিট হিসেবে না ধরলেও আন্ডারডগ ইন্টারের বিপক্ষে সিটিকে সতর্ক করে দিয়েছেন বালোতেল্লি। সাবেক আজ্জুরি স্ট্রাইকার মনে করেন, আন্ডারডগ হিসেবে ফাইনালে যাওয়ায় ইন্টার সুবিধা পাবে।
লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে বালোতেল্লি বলেছেন, ‘ম্যাচ পাল্টে দেওয়ার মতো অনেক ভালো খেলোয়াড় আছে ইন্টারের। আমার ভালো বন্ধু এডিন জেকো আছে। তবে রোমেলু লুকাকু ও কার্যকরী লাওতারো মার্তিনেজকে ভুললে চলবে না। ফিওরেন্টিনার বিপক্ষে তার (মার্তিনেজ) দ্বিতীয় গোলটি খুব সুন্দর ছিল।’
সাবেক দুই ক্লাবের ফাইনাল। কাকে সমর্থন দেবেন বালোতেল্লি। দুই ক্লাবের সঙ্গেই যে জড়িয়ে আছে তাঁর নাম। এক ক্লাবের হয়ে উত্থান, আরেক ক্লাবে অনেক আশা জাগিয়েও ক্যারিয়ারকে বিতর্ক করা। ‘আন্তনগর’ ফাইনালে কাকে সমর্থন দেবেন সেটি মনের মধ্যেই রেখে দিয়েছেন বালোতেল্লি। তবে স্বদেশি ক্লাব ইন্টারকে এগিয়ে রাখছেন বর্তমানে সুইস ক্লাব সিওনের হয়ে খেলা স্ট্রাইকার, ‘অভিজ্ঞতা থেকে বললে, আন্ডারডগ হয়ে ফাইনালে যাওয়া ভালো। গার্দিওলার স্কোয়াড আকর্ষণীয় ব্রান্ডের ফুটবল খেলছে। ইনজাঘির দলও কার্যকর।’
গার্দিওলার অধীনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে সিটি। তবে এখনো ইউরোপের মুকুট পরা হয়নি ইংলিশ জায়ান্টদের। ফাইনাল নিশ্চিত করার পথে লাইপজিগ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ জায়ান্টদের উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। চলতি মৌসুমে আর্সেনালের হৃদয় ভেঙে জিতেছে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগও। এবার ইউরোপের সিংহাসনে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছে গার্দিওলার শিষ্যরা। আর চতুর্থ চ্যাম্পিয়নস লিগের আশায় থাকা নেরাজ্জুরিরা ফাইনালের টিকিট পেয়েছে ১৩ বছর পর। কয়েক দিন আগে মার্তিনেজের জোড়া গোলে ফিওরেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা ইতালিয়া ঘরে তুলেছে ইন্টার।

ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।
৪৩ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)—সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর ইসিবিকে ধুয়ে দিলেন আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।
২ ঘণ্টা আগে
বিসিবির গঠনতন্ত্রের ৯.৩.৩ ধারায় লেখা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী প্রাক্তন খেলোয়াড়বৃন্দের মধ্য থেকে ১০ জনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে পারবে।
৩ ঘণ্টা আগে
সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সেখানে বুলবুল তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।
৩ ঘণ্টা আগে