
ভোজিনিয়ার জন্য নতুন ক্লাবের যাত্রা শুরু হচ্ছে কিছুটা অস্বস্তি দিয়েই। চিলিয়ান জায়ান্ট কোলো কোলোর জার্সিতে পরিচিত ভোজিনিয়া নামে খেলতে পারবেন না ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। চিলির প্রিমেরা ডিভিশনের নিয়মের কারণে তাঁকে ব্যবহার করতে হবে নিজের আসল নামের অংশ।
সবশেষ বিশ্বকাপটা দুর্দান্ত গেছে ভোজিনিয়ার। পোস্টের নিচে একের পর এক দারুণ সব সেভ দিয়ে বিশ্ব ফুটবলের নজরে আসেন তিনি। সেই পারফরম্যান্সের পর তাঁর সঙ্গে চুক্তি করে কোলো কোলো। ফ্রি এজেন্ট হিসেবে ভোজিনিয়াকে দলে ভেড়ায় চিলির শীর্ষ ক্লাবটি। এটা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় চুক্তি বলে মনে করা হচ্ছে।
তবে নতুন ক্লাবে শুরুতেই বাধার মুখে পড়েছেন ভোজিনিয়া। চিলির লিগের নিয়ম অনুযায়ী, জার্সিতে কোনো খেলোয়াড়ের ডাকনাম ব্যবহার করা যাবে না। কেউ এই নিয়ম ভাঙলে তাঁকে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে এবং ক্লাবকে গুনতে হবে জরিমানা।
নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সির পেছনে ব্যবহার করতে হবে তাঁদের একটি বা দুটি পদবি। চাইলে নামের প্রথম অক্ষরও যোগ করা যাবে।
ভোজিনিয়া যদি নিজের জনপ্রিয় নাম ব্যবহার করতে চান, সে ক্ষেত্রে এগিয়ে আসতে হবে কোলো কোলোর সভাপতি আনিবাল মোসাকে। লিগের কাউন্সিল অব প্রেসিডেন্টসের অনুমোদন নিতে হবে ক্লাবটিকে। তবেই চেনা নামে কোলো কোলোর হয়ে মাঠে নামতে পারবেন ভোজিনিয়া।
ভোজিনিয়ার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। কিন্তু বিশ্বজুড়ে কোটি ভক্ত তাঁকে ভোজিনিয়া নামেই চিনেছে। চিলির লিগ কর্তৃপক্ষ নিয়মে পরিবর্তন না আনলে নতুন মৌসুমে কোলো কোলোর জার্সিতে তাঁকে দেখা যেতে পারে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’ নামে।
এদিকে, জার্সির এক নম্বরটিও ভোজিনিয়ার জন্য খালি নেই। গোলরক্ষকদের জন্য পরিচিত এই নম্বরটি ইতোমধ্যে দখলে রেখেছেন ফার্নান্দো দে পাউল। ফলে নতুন এই চুক্তির পর ভোজিনিয়ার সম্ভাব্য জার্সি নম্বর হতে পারে ১৬।

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আলবিসেলেস্তেদের হয়ে ১৩৯ ম্যাচ খেলা এই ফুটবলারের বিদায়ে বিশেষে বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ফাইনালে একচেটিয়া ফুটবল খেলেছে স্পেন। ১-০ গোলে জেতার পথে আর্জেন্টিনাকে একরকম বোতলবন্দী করে রেখেছিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমন পারফরম্যান্সের পর প্রশংসা কুড়িয়েছে স্প্যানিশরা। এবার ফাইনালে চ্যাম্পিয়নদের দাপুটে ফুটবলের সুনাম করলেন আর্জেন্টিনা দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না।
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদের। দলের সদস্য হওয়ায় হোসে মানুয়েল লোপেসকেও শিরোপা হাতছাড়া করার কষ্ট ছুঁয়ে গেছে। তবে সে কষ্ট পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান তিনি। ফাইনালের প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে স্থগিত হওয়া ফিনালিসিমা খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টি
৩ ঘণ্টা আগে
পুনর্গঠনের শুরুতেই বড় ধাক্কা খেল ইতালির ফুটবল। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। তাঁদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ভেস্তে যাওয়াই এই পদত্যাগের মূল কার
৪ ঘণ্টা আগে