Ajker Patrika

সিঙ্গাপুরকে ব্রাজিলের ‘সেভেন-আপ’, ভিনির হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ১১
সিঙ্গাপুরকে ব্রাজিলের ‘সেভেন-আপ’, ভিনির হ্যাটট্রিক
সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল। হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

আগের ম্যাচে জোড়া গোল করেও ব্রাজিলকে জেতাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। শেষ মুহূর্তে গোল হজম করে সেলেসাওদের সর্বনাশ করেছিল জাপান। আজ তিনি করলেন হ্যাটট্রিক। সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল।

বেলো হরিজন্তের মাঠে ২০১৪ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের হারের পর ‘সেভেন-আপ’ শব্দটি সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কোনো দল ৭ গোল করলেই নেটিজেনরা বিদ্রূপ করেন সেভেন আপ বলে। ব্রাজিল, আর্জেন্টিনা যদি সাত গোল হজম করে, তাহলে সামাজিক মাধ্যমে সেই বিদ্রূপের মাত্রা বেড়ে যায় বহুগুণে। আজ সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের জালে সাত গোল দিল ব্রাজিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত