Ajker Patrika

পর্তুগালের হারে খুশি হয়ে তোপের মুখে রোনালদোর মা

ক্রীড়া ডেস্ক    
পর্তুগালের হারে খুশি হয়ে তোপের মুখে রোনালদোর মা
মায়ের সঙ্গে সিআরসেভেন। ছবি: সংগৃহীত

ডেনমার্কের কাছে পর্তুগালের হার নিয়ে খুশি হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মা দোলোরেস আভেইরো। ছেলের প্রতি অবিচারের অভিযোগ তুলে জাতীয় দলের হারে আনন্দ প্রকাশ করেছেন তিনি।

ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলের ওই ম্যাচে খেলেননি রোনালদো। সিআরসেভেনের অবসরের পর সেদিনই প্রথমবার মাঠে নেমেছিল পর্তুগিজরা। ম্যাচের সপ্তম মিনিটে পর্তুগালের হয়ে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকেরা। ছেলের অনুপস্থিতিতে এমন আয়োজন ভালোভাবে নেননি দোলোরেস। তাঁর মতে, রোনালদোর মতো কিংবদন্তির জন্য এই আয়োজন যথাযথ ছিল না।

এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি পর্তুগালের খেলোয়াড়দের বিরুদ্ধেও অভিযোগ তোলেন দোলোরেস। তাঁর দাবি, সতীর্থরা রোনালদোকে তাঁর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেননি। এমনকি ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দোলোরেস বলেন, ‘পর্তুগাল হেরেছে বলে আমি খুশি। আমার ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তার সতীর্থরা তাকে সম্মান করে না এবং সে যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, সেটিও তাকে দেয়নি। তার অনুপস্থিতিতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করাও যথাযথ হয়নি।’

রোনালদোর মায়ের এমন মন্তব্যে পর্তুগালে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফরাসি সংবাদমাধ্যম ফুট মের্কাতোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই দেশটির সংবাদপত্র ও ক্রীড়াভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতে আলোচনার কেন্দ্রে ছিল দোলোরেসের বক্তব্য।

পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা’র সাংবাদিক পাওলো কুনহা মনে করেন, জাতীয় দলের পরাজয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভুল করেছেন রোনালদোর মা। তিনি বলেন, ‘পর্তুগালের পরাজয়ে সন্তুষ্টি প্রকাশ করে মিসেস আভেইরো ভুল করেছেন।’

সংবাদমাধ্যমের অন্যরাও দোলোরেসের অবস্থানকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন। তাঁদের মতে, রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়ের ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষকে জাতীয় দলের স্বার্থের ওপরে রাখা উচিত নয়। জাতীয় দল পুরো দেশের প্রতিনিধিত্ব করে, কোনো একজন খেলোয়াড়ের নয়।

রোনালদোর সাবেক সতীর্থদের বিরুদ্ধে দোলোরেসের অভিযোগও সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমগুলোর মতে, এমন বক্তব্য জাতীয় দলের পুরোনো বিরোধ আরও উসকে দিতে পারে। বরং রোনালদোর বিদায়পর্ব ঘিরে তৈরি হওয়া বিতর্ক পেছনে ফেলে সামনে এগোনো উচিত পর্তুগালের।

এদিকে অন রেকর্ড অনুষ্ঠানে এক সাংবাদিক পরিস্থিতি সামলাতে জর্জ জেসুসের ভূমিকার প্রশংসা করেন। রোনালদোর মায়ের সঙ্গে সরাসরি বিরোধে না জড়িয়ে পর্তুগিজ কোচ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন তিনি। এতে বিতর্ক আর বড় হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত