মেজাজ হারানোর ঘটনা কি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন? মোটেই তা নয়। গোল করতে না পারার হতাশা বা মাঠের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে তৎক্ষণাৎ ক্ষোভ ঝারতে দেখা যায় তাঁকে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের কাছে তখন সেটা কোন টুর্নামেন্ট, তাতে যায় আসে না।
উয়েফা নেশনস লিগে প্রথম তিন ম্যাচের তিনটিতেই গোল পেয়েছিলেন রোনালদো। পর্তুগালও সব কটিতে পেয়েছিল জয়। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে গত রাতে রোনালদোদের জয়ের ধারায় পড়েছে যতিচিহ্ন। স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল। জয়রথ থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরে রোনালদোকে। ম্যাচ শেষে মনে হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ড যেন রেফারির ওপর বিরক্ত। রোনালদো মাঠ ছাড়ার সময় দুই হাত উল্টো করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার সময় ব্যঙ্গাত্মক উপায়ে হাততালি দিয়েছেন।
ম্যাচে অবশ্য স্কটল্যান্ডের ওপর দাপট দেখিয়ে খেলেছে পর্তুগাল। ৭০ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর পর্তুগিজদের শট ছিল ৩টি। স্কটিশদের পায়ে বল ছিল ৩০ শতাংশ। পর্তুগালের লক্ষ্য বরাবর ২ শট করে স্কটল্যান্ড। ম্যাচ শেষে পর্তুগালের মিডফিল্ডার বার্নার্দো সিলভার কণ্ঠে ঝরেছে হতাশা, ‘আজ রাতে (গতকাল) পর্তুগালের জন্য অনেক কিছু অনুপস্থিত ছিল। মাঠে ইনটেনসিটির অভাব ছিল। সঠিক সময়ে আক্রমণ করতে পারিনি। খুবই হতাশ।’
স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে পর্তুগাল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ লিগের’ গ্রুপ ওয়ানে এক নম্বরে পর্তুগিজরা। দুই, তিন ও চারে থাকা ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৭, ৪ ও ১। সব দলই চারটি করে ম্যাচ খেলেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষভাগে এসে পৌঁছেছে। যে বিশ্বকাপের জন্য বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে থাকেন, এক মাস বুঁদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব, সেটার ইতি ঘটছে রোববার। নিউজার্সিতে হতে যাওয়া এই ফাইনাল ঘিরে জাঁকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। তবে এমনটা করতে গিয়ে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফ
৮ মিনিট আগে
১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন নবি স্টাইলস। জার্মানিকে হারানোর পর ওয়েম্বলির মাঠে তাঁর সেই বিখ্যাত নাচ এখনো ফুটবল ইতিহাসের অংশ। কিন্তু মাঠে অসংখ্যবার হেড করা বলই শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে তাঁর স্মৃতি, এমনকি জীবনও—এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের এক করোনারের তদন্তে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ‘যুদ্ধ’। দুই দেশের ফুটবলার-কোচদের কথাবার্তা তো রয়েছেই, এমনকি দুই দেশের সংবাদমাধ্যমের খবরেও বেজে গেছে যুদ্ধের দামামা। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ম্যাচের আগে বিস্ফোরক এক পোস্ট দিয়েছেন।
১ ঘণ্টা আগে
হারারে থেকে বুলাওয়ে—ভেন্যু বদলালেও বদলায়নি বাংলাদেশের ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর একই ভেন্যুতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। আজ বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরে গেছে ৩২ রানে।
৩ ঘণ্টা আগে