
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
বাংলাদেশ সময় আজ ভোরে ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ইকুয়েডর। এই ম্যাচে দুই দলেরই একজন করে ফুটবলার দেখেছেন লাল কার্ড। ম্যাচটা আর্জেন্টিনা হেরেছে ১-০ গোলে। একই সময় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল খেলেছে বলিভিয়ার বিপক্ষে। বলিভিয়ার এল আলতো স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়া।
৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলা ম্যাচটাই বিশ্বকাপ বাছাইপর্বে মেসির সবশেষ কোনো ম্যাচ। সেই ম্যাচের একাদশ থেকে আজ ইকুয়েডরের বিপক্ষে পাঁচ পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অনেকটা চাপে পড়ে আর্জেন্টিনা। ৩১ মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস ওতামেন্দি। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টাইনরা প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোলও খেয়ে বসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডর ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া।
ইকুয়েডর যে পেনাল্টি পেয়েছে, সেটা নিয়ে রয়েছে বিতর্ক। আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো ও ইকুয়েডর ডিফেন্ডার অ্যাঞ্জেলো প্রিসিয়াদো দুজনেই শূন্যে লাফ দিয়েছিলেন। তখনই আর্জেন্টাইন ডিফেন্ডার তাগলিয়াফিকোর কনুই লেগেছে প্রিসিয়াদোর মুখে। রিপ্লে দেখে মনে হয়েছে তাগলিয়াফিকোরটা ইচ্ছাকৃত ছিল না। প্রথমে রেফারি উইলমার রোলদান পেনাল্টির বাঁশি বাজাননি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্ত বদলে দেওয়া হয় পেনাল্টি।
ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবলে ইকুয়েডর জাল কাঁপিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় রক্ষা পায় ইকুয়েডর। মেসিবিহীন আর্জেন্টিনাও সে অর্থে কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত ইকুয়েডর ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে।
৪১৫০ মিটার উঁচুতে খেলা নিয়ে ব্রাজিলকে যে বিশেষ পরীক্ষা দিতে হবে, সেটা আগেই জানা ছিল। এল আলতো স্টেডিয়ামে উচ্চতাজনিত সমস্যায় পড়া ব্রাজিলিয়ানরা বেশ চাপে পড়ে। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার গোলপোস্ট সামলাতে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন বলিভিয়া স্ট্রাইকার মিগুয়েল টারসেরোস। তাঁর গোলটাই শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বলিভিয়া।

বাছাইপর্বের শেষটা হার দিয়ে হলেও সেটা খুব একটা প্রভাব ফেলেনি ব্রাজিল-আর্জেন্টিনার ওপর। দুই দলই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৯। সমান ২৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে পয়েন্ট টেবিলের তিন, চার, পাঁচ ও ছয়ে কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রত্যেকেই খেলেছে ১৮টি করে ম্যাচ।

মহেন্দ্র সিং ধোনি খেলছেন কি খেলছেন না—এবারের আইপিএলে এমন খবর প্রকাশ হয়েছে অনেকবার। কখনো জানা গেছে, চোটে পড়েছেন বলে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ফিট হলেই ফিরবেন আইপিএল ইতিহাসে যৌথ সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের আইপিএল পর্ব।
২৩ মিনিট আগে
২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে ক
২ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস—সবশেষ টানা তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলি, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কখনো জিতছে, আবার কখনো হারছে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে
২ ঘণ্টা আগে