পেনাল্টিতে লিওনেল মেসির গোল মিসের ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপে স্পটকিক থেকে তাঁর গোল ঠেকিয়ে দিয়েছিলেন পোল্যান্ডের গোলরক্ষক। দেড় বছর পর আজ বদলে গেল ভেন্যু, বদলাল টুর্নামেন্টও। হিউস্টনে ইকুয়েডরের বিপক্ষে এবার পেনাল্টি শুটআউটে গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি।
ইকুয়েডর ম্যাচে আজ ৮ বছরের পুরোনো ঘটনার পুনরাবৃত্তি প্রায় হয়েই গিয়েছিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন মেসি। আর্জেন্টিনা শিরোপা খুইয়েছিল চিলির কাছে। হিউস্টনে আজ আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে প্রথম শট পানেনকার মতো নিতে গিয়ে গোলের সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমিতে উঠে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘সে (মেসি) দলের বাকিদের মতোই খেলেছে। আমার একটা দল। দল যেহেতু ভালো খেলেছে, সেও ভালো খেলেছে। দল থেকে ব্যক্তির পারফরম্যান্সকে কখনোই আলাদা করে দেখি না।’
অসুস্থতার কারণে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মেসিকে। হিউস্টনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডের খেলা নিয়েও ছিল সংশয়। শেষ পর্যন্ত ৮ দিন বিরতির পর আজ খেলতে নেমেছেন মেসি। লম্বা বিরতির কোনো প্রভাব মেসির ওপর পড়েছে কি না, সে ব্যাপারে স্কালোনি বলেন, ‘লিও দিনশেষে দারুণ খেলেছে। যখন আমাদের পায়ে বল ছিল, তখন তারা দারুণ পরিকল্পনা করেছে। দুই ডিফেন্ডার আক্রমণে এসেছিল। ম্যাচটা ছিল দাবার মতো। তার কাছে সাত দিন ছিল। কোনো রকম নিষ্ক্রিয় অবস্থা দেখা যায়নি তাঁর মধ্যে।’
পেনাল্টি শুটআউটে গোল মিস নিয়ে মেসি ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি গোলটা করতে পারব। দিবু (মার্তিনেজ) ও (হেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেছিলাম। কয়েকটা পেনাল্টিও নিয়েছিলাম। অনুশীলন করিনি তবে কথা বলেছি তাদের সঙ্গে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৫ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে