ঢাকা: প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ২৯ মে পোর্তোয় তাদের প্রতিপক্ষ চেলসি। ফাইনালে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে উয়েফা। এ সুযোগ কাজে লাগাতে উন্মুখ ম্যানসিটির মালিক শেখ মানসুরও। ২৪ কোটি টাকায় ছয় হাজার সমর্থককে ফাইনাল দেখার সুযোগ করে দেবেন এই ধনকুবের।
করোনাকালীন সময়ের সকল বিধিনিষেধ মেনে পোর্তোয় দুই দলের ছয় হাজার করে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। যেখানে নিজ দলের সমর্থকদের ইংল্যান্ড থেকে পোর্তোয় যাওয়ার বিমান ভাড়া ও থাকা খাওয়ার খরচ বহন করবেন মানসুর। এ বিষয়ে মানসুর বলেছেন, ‘পেপ গার্দিওলার দল এই মৌসুমটা অসাধারণ কাটিয়েছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা ক্লাবটির ইতিহাসে আসলেই অনেক বড় অর্জন। পোর্তোর গ্যালারিতে বসে দর্শকদের খেলা উপভোগ করা অনেক বড় ব্যাপার।’
মানসুরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ম্যানসিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক, ‘এই করোনায় ফাইনাল দেখার খরচ বহন করা দর্শকদের জন্য আসলেই অনেক কষ্টের। আশা করি, এই মহামারিতে দর্শকরা খরচের বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলে নিশ্চিন্তে ফাইনাল উপভোগ করবেন।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে