ইন্টার মায়ামিতে গত বছর এসেই বাজিমাত করেছিলেন লিওনেল মেসি। লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন। শিরোপা রক্ষার মিশনে এবার আর্জেন্টাইন তারকাকে পায়নি মায়ামি। মেসিবিহীন মায়ামির তরি আজ ডুবিয়ে দিল কলম্বাস ক্রু।
চোটে পড়া মেসি যে কলম্বাস ক্রু বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলতে পারবেন না, সেটা আগেই জানা গিয়েছিল। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মায়ামি এগিয়েই ছিল অনেকটা সময়। ‘বাঁচা-মরার ম্যাচটিতে’ ওহাইয়োর কলম্বাস শহরের লোয়ার ডটকম ফিল্ড স্টেডিয়ামে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসিহীন মায়ামি। রূপকথার মতো গল্প লিখে মায়ামিকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বাস। তারকা ফুটবলার ছাড়া মায়ামির পথচলা এবারের লিগস কাপে শেষ হয়ে গেল চার ম্যাচেই।
মেসি না খেললেও তাঁর সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেতস আজ ইন্টার মায়ামির প্রথম একাদশে ছিলেন। ম্যাচে শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় মায়ামি। দিয়েগো গোমেজের পাস রিসিভ করে ১০ মিনিটে হেডে দুর্দান্ত গোল করেন মায়ামি ফরোয়ার্ড মাতিয়াস রোহা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
প্রথমার্ধে অ্যাসিস্ট করা গোমেজই দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। ৬২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে মায়ামিকে দ্বিতীয় গোল এনে দেন গোমেজ। কলম্বাস ক্রুর ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৬৭ মিনিটে মার্ক আর্ফস্টেনের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন কলম্বাস স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ। ব্যবধান কমানো কলম্বাসকে দ্রুত সমতায় ফেরান ডিয়েগো রসি। ৬৯ মিনিটে হুয়ান ক্যামিলো হার্নান্দেজের ক্রস থেকে বল রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রসি।
২ মিনিটে ২ গোলে সমতায় ফেরা কলম্বাসকে ব্যবধান বাড়াতে সাহায্য করেন রসিই। ৮০ মিনিটে মোহাম্মদ ফারসির থ্রু বল রিসিভ করেন রসি। তারপর ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন রসি। ৬৭ থেকে ৮০-১৩ মিনিটে এই তিন গোলই মূলত কলম্বাসের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মায়ামিকে লিগস কাপ থেকে বিদায় করেই ছাড়ল কলম্বাস।
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। আকাশী-নীলরা রেকর্ড ১৬ বার জেতে কোপা আমেরিকার শিরোপা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয়েছিল ফাইনালটি। শিরোপা নির্ধারণী ম্যাচে হঠাৎই গোঁড়ালির চোটে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলার তখন ডাগআউটে কাঁদছিলেন অবুঝ বালকের মতো।

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্স
১২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসি যে নিশ্চিতভাবেই থাকছেন তা বলা বাহুল্য। শুধু দলের সদস্য হিসেবেই নয়, বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে নেতাদের নেতা হিসেবে
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হা
১৪ ঘণ্টা আগে
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
১৪ ঘণ্টা আগে