
আক্ষরিক অর্থে বলতে গেলে ব্রাগার সহায়তায় পয়েন্ট ভাগ করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে তিনবার এগিয়ে গেলেও আত্মঘাতী গোলে জয় হাতছাড়া করেছে বেলজিয়ান ক্লাবটি। হার সমতুল্য এই ড্রয়ের পর কোনো ধরনের অজুহাত দাঁড় করাচ্ছেন না কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক।
জ্যান ব্রেদেল স্টেডিয়ামে ৭৬ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল ব্রাগা। পরের মিনিটেই ভুলটা করে বসেন ক্রিস্তোস জোলিস। লামিনে ইয়ামালের বাড়ানো বল স্বাগতিকদের এই ডিফেন্ডারের মাথায় লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই দল একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ৩ নভেম্বর দারুণ ফুটবল খেলে এলচেকে ৩-১ গোলে হারায় বার্সা। সেই ম্যাচের শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি ফ্লিক। শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে আক্রমণে আধিপত্য দেখালেও জয় তুলে নিতে পারেনি সফরকারীরা। যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে বার্সা কোচের।
ফ্লিক বলেন, ‘নিজের জায়গায় সবাইকে সেরাটা দিতে হবে এবং প্রতিপক্ষকে চাপ প্রয়োগ করতে হবে। এলচের বিপক্ষে লিগ ম্যাচে ছেলেরা ভালো খেলেছে। ব্রাগার বিপক্ষে ম্যাচে আমাদের জন্য ভালো সময় খুব কমই ছিল। আমাদের অজুহাত দেখানো উচিত নয়। কারণ, আমরা একই রকম শুরুর একাদশ নিয়ে খেলতে নেমেছিলাম। আমাদের দলের জন্য এটা সেরা মুহূর্ত ছিল। আমরা ভালো ফুটবল খেলতে পারি।’
ড্র করলেও নিজেদের খেলার ধরনে কোনো রকম পরিবর্তন আনতে চান না ফ্লিক, ‘আমরা হয়তো কিছু জায়গায় জিনিস পরিবর্তন করতে পারি। তবে আমাদের দর্শনেও অটল থাকতে হবে। আমাদের খেলার ধরন পরিবর্তন করতে হবে না।’
ব্রাগার পারফরম্যান্স মুগ্ধ করেছে বার্সা কোচকে, ‘ক্লাব ব্রাগা খুব ভালো ফুটবল খেলেছে। আমরা এটাকে সম্মান করি। ৩-৩ গোলে ড্র আমাদের জন্য ভালো ফলাফল নয়। ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু প্রতিপক্ষ দল আমাদের ভালোভাবে ঠেকিয়ে দিয়েছে। তারা আক্রমণাত্মক ছিল। আমরা মাঝমাঠে তাদের কাছে বল হারিয়েছি।’

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে