
হামজা চৌধুরী আসার পর দলে যোগ হয়েছেন শমিত শোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলাররা। যদিও এখনো সুযোগ মেলেনি কিউবা মিচেলের। অথচ গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগেই জাতীয় দলে খেলার সব শর্ত পূরণ হয়েছে কিউবার। তারপরও কোচ হাভিয়ের কাবরেরার কাছে ব্রাত্য এই ইংলিশ মিডফিল্ডার।
সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে ছিলেন কিউবা। এর আগেই ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর যোগ দেন বসুন্ধরা কিংসে। যদিও ক্লাবে খুব একটা গেমটাইম তিনি পাচ্ছেন না। সম্প্রতি গত মাসে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পেরেছেন কেবল ১ ম্যাচ। তাও বদলি হিসেবে। কাবরেরার চোখে জাতীয় দলে ডাক পাওয়ার মতো অবস্থায় নেই কিউবা। তাই এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারত ও ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে।
ছুটি কাটিয়ে স্পেন থেকে আজই ঢাকায় ফিরেছেন বাংলাদেশ কোচ। নিজের প্রথম অনুশীলনেও পাননি পুরো স্কোয়াড। কিউবাকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি এখানে (জাতীয় দলে) আসার মতো সম্ভাবনা অনেক খেলোয়াড়েরই আছে। কিউবা একজন প্রতিভাবান খেলোয়াড়। আমি নিশ্চিত জাতীয় দলে তার সুযোগ আসবে, তবে সে এখন সেই অবস্থায় নেই। অন্য খেলোয়াড়েরা তার চেয়ে ভালো পারফর্ম করছে, কিন্তু আমি নিশ্চিত যে কিউবা কোনো এক সময়ে সুযোগ পাবে। আশা করি, কিংসের সঙ্গে আরও খেলার সময় পাওয়ার পর এবং শতভাগ নিশ্চিত ভবিষ্যতে তাকে দেখা যাবে (জাতীয় দলে)।’
গত ৩০ অক্টোবর থেকে ১৫ খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। অথচ প্রাথমিক দলে কারা আছেন, সেই তালিকা এখনো দেয়নি বাফুফে। কাবরেরাও এখানে নিজের কোনো দায় দেখেন না। তিনি বলেন, ‘আমি মনে করি দল না দেওয়ার ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। আমি ক্যাম্পের আগে যথারীতি স্কোয়াড পাঠাই। এটা কোচের সিদ্ধান্ত নয়।’
আজ যোগ দেওয়ার কথা থাকলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবেন ৭ নভেম্বর। এরপর আসবেন হামজা-শমিত। কাবরেরা বলেন, ‘হামজা সম্ভবত ১০ তারিখের মধ্যে চলে আসবে, যদি আমি ভুল না করি। সে খেলবে। শমিত সম্ভবত একটু পরে আসছে, তবে আবারও, নেপাল ম্যাচে তার অন্তত কিছু মিনিট যেন খেলার সুযোগ হয়, সে জন্য আমাদের সেরা চেষ্টা করব। কিংসের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব।’

অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের দিকে পাখির চোখ করে থাকেন অনেকেই। বিশ্বের অনেক ধনকুবেরদেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ওয়েস্ট ইন্ডিজ অলিখিত কোয়ার্টার ফাইনাল শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন মনোজ তিওয়ারি আইপিএলের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর মতে উই
১৭ মিনিট আগে
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অবস্থা অনেক দিন ধরেই খারাপ। জরাজীর্ণ অবস্থায় থাকা এই স্টেডিয়ামের অনেক যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধ চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। মুশফিকুর রহিম এমন যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছেন। তবে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২ ঘণ্টা আগে
শিরোনামে যা বলা আছে সেটাই এখন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এশিয়ার মাটিতে চলমান এই বিশ্বমঞ্চের সুপার এইটেই এশিয়ার সবগুলো দল বাদ পড়ে কি না সে চিন্তা ভক্তদের চোখে মুখে।
৪ ঘণ্টা আগে