
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফার নতুন এই আয়োজন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলবে আমন্ত্রিত দল বাংলাদেশ ও পাকিস্তানও।
প্রিমিয়ার ও চ্যালেঞ্জার দুটি ডিভিশনে আসিয়ান কাপ আয়োজন করছে ফিফা। দুটো ডিভিশনের জন্যই আলাদা ট্রফি বানিয়েছে তারা। বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
প্রিমিয়ার ডিভিশনের দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনালে। দুই গ্রুপের রানার্সআপদের জন্য রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বাংলাদেশের সামনে শুধু গ্রুপ পর্ব পেরোনোর লড়াই নয়। নতুন এই প্রতিযোগিতার প্রথম ট্রফি জয়ের সুযোগও থাকছে।
২৫ সেপ্টেম্বর শুরু হয়ে ফিফা আসিয়ান কাপ চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ইন্দোনেশিয়ায় ১৯ সেপ্টেম্বর যাবে বাংলাদেশ।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ
৩৩ মিনিট আগে
ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১ ঘণ্টা আগে
তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।
২ ঘণ্টা আগে
হুয়ান মাতা কি অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টোরির সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন? উত্তরটা হ্যাঁ, না—দুইভাবেই দেওয়া যায়। কারণ, অস্ট্রেলিয়ার ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাঁকে। তবে স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার মেলবোর্ন ভিক্টোরির বিশেষ দায়িত্বে আছেন।
৪ ঘণ্টা আগে