
এএফসি চ্যালেঞ্জ লিগে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ক্লাবের প্রতিপক্ষ ওমানের লিগ চ্যাম্পিয়ন আল সিব। কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
চ্যালেঞ্জ লিগে নাম লেখানো সহজ ছিল না বসুন্ধরার জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব দেশের বর্তমান লিগ চ্যাম্পিয়ন হলেও ক্লাব লাইসেন্স না থাকায় অংশ নিতে পারেনি চ্যালেঞ্জ লিগে। লিগ রানার্সআপ হিসেবে আবাহনী লিমিটেড ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস খেলে চ্যালেঞ্জ লিগের প্লে-অফে। আবাহনী না পারলেও গত আগস্টে সিরিয়ান ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় কিংস।
গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি এই টুর্নামেন্ট এবং এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা দীর্ঘ সময় একসঙ্গে ট্রেনিং করেছি এবং আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ চেষ্টা করব এবং বিশেষ করে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাল (আজ) জয়ের জন্য খেলব।’
ওমানের লিগে দারুণ ছন্দে আছে আল সিব। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। দলটির কোচ নিকোলা দুরোভিচ অবশ্য হালকাভাবে নিচ্ছেন না কিংসকে, ‘ম্যাচটি সহজ হবে না এবং আমরা তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে খেলব। আমরা প্রতিটি ম্যাচে আলাদাভাবে মনোযোগ দিচ্ছি এবং টুর্নামেন্টে ধাপে ধাপে এগোচ্ছি।’
কুয়েত যাওয়ার আগে ঘরোয়া লিগে সব শেষ ম্যাচে গত সোমবার ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে কিংস। যদিও লিগের শুরুটা হয়েছিল পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে।
এএফসি টুর্নামেন্টে কিংসের অতীত ইতিহাস খুব একটা ভালো নয়। গত বছর চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচের সব কটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এর আগে এএফসি কাপেও তেমন কিছু করতে পারেনি।
গ্রুপে পরের ম্যাচে ২৮ অক্টোবর লেবাননের ক্লাব আল আনসার এবং ৩১ অক্টোবর স্বাগতিক আল কুয়েতের মুখোমুখি হবে কিংস। দুই দলই নিজেদের দেশের লিগে চ্যাম্পিয়ন দল। কিংসকে তাই আন্ডারডগ হিসেবেই মাঠে নামতে হচ্ছে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সহজ রাস্তাটা তাই চ্যাম্পিয়ন হওয়া। রানার্সআপ হলেও সুযোগ আছে, সে ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে পশ্চিমাঞ্চলের বাকি দুই গ্রুপের রানার্সআপ দলের চেয়ে।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে