কিছুদিন আগে গুঞ্জন বের হয় ইউরোপিয়ান ফুটবলের বিখ্যাত ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা মারা গেছেন। ৪৮ ঘণ্টার ব্যবধানে গুঞ্জনকে সত্যি সত্যিই ওপারে চলে যান ইতালিয়ান এজেন্ট। তিনি সাধারণ কোনো এজেন্ট নন। আট-দশটা এজেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি যে প্রকল্পে হাত দেন সেখানেই সফল হয়ে থাকেন।
জ্লাতান ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি দোন্নারুমা, ম্যাত্থিস ডি লিখট, লরেন্স ইনসিনিয়ে, মার্কো ভেরাত্তি, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের এজেন্ট রাইওলা। তাঁর মতো এক সঙ্গে এত খেলোয়াড়ের দলবদলের দায়িত্বে নেই আর কোনো এজেন্ট। এ জন্যই রাইওলা 'সুপার এজেন্ট'। গত ৩০ এপ্রিল মারা যান তিনি।
দলবদলের ‘গড ফাদার’ খ্যাত এই রাইওলা প্রয়াত হওয়ার পরও পাচ্ছেন অবিশ্বাস্য অঙ্ক। বিশেষ করে হালান্ডের দলবদলের কারণে। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন নরওয়েজন স্ট্রাইকার। আজ-কালের মধ্যে তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে ইংলিশ ক্লাবটি।
কিন্তু হালান্ডকে দলে টানতে সব মিলিয়ে সিটির খরচ হচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো। এখান থেকে বড় একটা অংশ কমিশন পাবেন প্রয়াত রাইওয়ালা। অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হালান্ডের দলবদলের কারণে ৫০ মিলিয়ন মিলিয়ন ইউরো পাবে ইতালিয়ান এজেন্টের প্রতিষ্ঠান। ৩০ মিলিয়ন যাবে হালান্ডের বাবা আলফি হালান্ডের পকেটে।
রাইওয়ালার প্রতিষ্ঠানকে বরুসিয়া ডর্টমুন্ড দেবে ১০ এবং সিটি দেবে ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সাড়ে চার শ কোটি টাকারও বেশি কমিশন পাবেন সুপার এজেন্ট। আর হালান্ডের বাবাকে দেওয়া হবে প্রায় ২৭৫ কোটি টাকা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে