সম্পর্কের শুরুটা ২০০২ সালে। ২০০৫ সালে এক মৌসুম ব্রাদার্স ইউনিয়নে কাটিয়ে আবারও ফিরেছিলেন সেই পুরোনো ভালোবাসার আবাহনীতেই। প্রিয় ক্লাবের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের মধ্যে থেকেই ফুটবলকে বিদায় বললেন প্রাণতোষ কুমার দাস।
১৯৯৪ সালে বিমান কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু হয়েছিল ফুটবলে পথচলা। খেলেছেন খুলনা জেলা, ভিক্টোরিয়া, মোহামেডানের জার্সিতে। তবে ক্যারিয়ারের প্রায় পুরোটা কেটেছে আবাহনীর হয়েই। ২০০৯ আর ২০১১ মৌসুমে ছিলেন আবাহনীর অধিনায়ক। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলের হয়ে।
দেশের ফুটবলের অতীতের দিনগুলোতে বড় খেলোয়াড়দের ফুলেল সংবর্ধনায় বিদায় জানানো ছিল এক ঐতিহ্য। বর্তমানে নীরবেই ফুটবল থেকে সরে যান অনেক ফুটবলার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ অবশ্য স্মরণীয় এক বিদায়ী অনুষ্ঠান পেয়েছেন প্রাণতোষ। বসুন্ধরা কিংসের বিপক্ষে স্বাধীনতা কাপের ফাইনালের আগে আবাহনীর সব ফুটবলার গায়ে চাপালেন প্রাণতোষের ‘৮’ নম্বর জার্সি। গলায় ফুলের মালা জড়িয়ে নিলেন সংবর্ধনা। তবে আসল উপহারটা পেয়েছেন সতীর্থের কাছ থেকেই।
বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে ৩১ বছর পর আজ দ্বিতীয় স্বাধীনতা কাপ জিতেছে আবাহনী। ম্যাচের ট্রফিটা উৎসর্গ করা হয়েছে প্রাণতোষকেই। দলের শিরোপা খরা কাটানো জয়ে শেষটায় উচ্ছ্বাসে ভাসলেন সদ্য সাবেক হয়ে যাওয়া এই মিডফিল্ডার, ‘এমন জয় আসলেই আমার জন্য সৌভাগ্যের। এভাবে কারও বিদায় হয় কি না আমি আগে দেখিনি। নিজের ফুটবল ক্যারিয়ারটা খুব উপভোগ করেছি। ক্যারিয়ারে একটাই আক্ষেপ ছিল স্বাধীনতা কাপ। শেষদিনে এসে স্বাধীনতা কাপের শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো।’
ফুটবল ছাড়লেও আবাহনীতেই জড়িয়ে থাকবেন প্রাণতোষ। কোচিংয়ে ‘সি’ লাইসেন্স করেছেন। ‘বি’ লাইসেন্সও করার ইচ্ছা। লাইসেন্স হয়ে গেলে হয়তো ভবিষ্যতে আবাহনীর ডাগআউটে আবারও দেখা যাবে ঘরের ছেলে প্রাণতোষকে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
১৬ মিনিট আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
১ ঘণ্টা আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে