
হামজা চৌধুরী এখন শেফিল্ড ইউনাইটেডের। এই ক্লাবটির হয়ে যে একেবারে তিনি নতুন, তা নয়। এর আগে ধারেও খেলেছেন। এবার তিনি স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে। ফেরার রাতেই রুদ্ধশ্বাস জয়ের স্বাক্ষী হলেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার।
বোল্টনের বিপক্ষে ব্রামাল লেনে গতকাল রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে শেফিল্ড ইউনাইটেড। ফেরার রাতেই প্রথম একাদশে সুযোগ পেলেন হামজা। শেফিল্ড-বোল্টন ম্যাচ একটা পর্যায়ে ২-২ গোলে ড্র হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। তখনই চমক দেখায় শেফিল্ড। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দলটির মিডফিল্ডার রোমেলে ডোনোভান জয়সূচক গোল করেন। তাঁকে অ্যাসিস্ট করেন ক্যালভিন ফিলিপস। শেষ মুহূর্তে ফিলিপস-ডোনোভান জুটির ঝলকে ৩-২ গোলে জয় পায় শেফিল্ড।
শেফিল্ডে ফেরার রাতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত খেলেছেন হামজা। বোল্টনের বিপক্ষে রোমাঞ্চকর জয়টা তিনি দারুণভাবে অনুভব করতে পেরেছেন। ম্যাচ শেষে শেফিল্ড সামাজিক মাধ্যমে হামজাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে। ভিডিও বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ব্রামাল লেনে ফিরে ভালো লাগছে। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম। শুরুটা ভালো হয়নি। তবে সতীর্থরা দারুণভাবে ম্যাচে ফিরেছে। এভাবে ম্যাচ জেতা আসলেই বড় সাফল্য। স্টেডিয়ামটি দারুণ। দর্শকেরাও অসাধারণ।’
শেফিল্ড-বোল্টন ম্যাচটা অনেকের চোখে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ের মতোই। হামজার প্রতিপক্ষ ছিলেন বোল্টনের লঙ্কান বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের সিমন্স। বোল্টন-শেফিল্ড লড়াইটাও হয়েছে সমানে সমানে। ১ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় বোল্টন। ফিরতে বেশি সময় লাগেনি শেফিল্ডের। ৪ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ডিফেন্ডার জ্যাফেত তানগাঙ্গা।
প্রথমার্ধে শেফিল্ড-বোল্টন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও জমে ওঠে লড়াই। ৬৭ মিনিটে স্যাম ডালবি গোল করে এগিয়ে নেন বোল্টনকে। ঠিক তার পরের মিনিটেই (৬৮ মিনিট) সমতাসূচক গোল করেন শেফিল্ড স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড। শেষে ডোনোভানের গোলে জয় নিশ্চিত করে শেফিল্ড।
৪ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ৯ নম্বরে শেফিল্ড। সবার ওপরে থাকা সোয়ানসির পয়েন্ট ১০। চার ম্যাচে জিতেছে তিন ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। এর আগে লেস্টার সিটিতে ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত ১১ বছর খেলেছেন হামজা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্ট করেছেন চার গোলে। সে সময় ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন। এবার স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে।

জ্যোতিরা খুব করেই চেয়েছিলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে। কিন্তু তা হলো না। গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথমার্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
৯ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
১১ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
১১ ঘণ্টা আগে