ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। আজ রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুঁচকে ওয়াটফোর্ডকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। তবে রাতটা ভালো কাটেনি ম্যানচেস্টারের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এমিরেটস স্টেডিয়ামে বিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
পরিচিত দর্শকদের সামনে ম্যাচের প্রথম ভাগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। এই অর্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে গার্দিওলার ছাত্ররা গোল করেন আরও দুটি। পাঁচ গোলের দুর্দান্ত জয়ের নায়ক গ্যাব্রিয়েল জেসুস। হ্যাটট্রিক তো বটেই, ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই করলেন চার গোল। তাতেই উড়ে গেল ওয়াটফোর্ড। দুই অর্ধে দুটি করে গোল করেন জেসুস।
তাতেই হলো অনন্য এক কীর্তি। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে চার গোল করলেন জেসুস। ম্যাচের ৫৩ মিনিটে চতুর্থ গোলটি করেন তিনি। এর মিনিট চারেক আগে হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। সিটির অন্য গোলটার মালিক রদ্রি। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রাখল সিটি। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে লিভারপুল।
সিটির জয়ের রাতে সঙ্গী হতে পারেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের মাঠে তারা হারে ৩-১ গোলে। রেড ডেভিলদের হয়ে সান্ত্বনার গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্যোজাত পুত্রসন্তান হারানোর ধাক্কা সামলে মাঠে ফিরেই পর্তুগিজ তারকা পেলেন গোলের দেখা। প্রথমার্ধে রোনালদোর গোলটা ইংলিশ লিগে তাঁর শততম গোল। আর্সেনালের গোল তিনটি করেন তাভারেস, বুকায়ো সাকা ও গ্রানিত জাকা।
এই হারে লিগ টেবিলের সেরা চারে থেকে মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও কঠিন হয়ে উঠল। তবে দুর্দান্ত জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ছয়ে এবং ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আর্সেনাল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে