Ajker Patrika

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ২০: ০৫
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে দারুণ শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন রোনান সুলিভান।

২০২৬ ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ গতকাল শুরু হলেও অভিযানে বাংলাদেশ নেমেছে আজ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। দুটি গোলই বাংলাদেশ করেছে দ্বিতীয়ার্ধে। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে।

অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। ডেকলানের খেলা না হলেও রোনানকে একাদশে রেখেছে বাংলাদেশ। সুলিভানের এটা বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ।

নিজের অভিষেক ম্যাচে একের পর এক চেষ্টা করে গেলেও গোল করতে পারছিলেন না রোনান সুলিভান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৮ মিনিট পর গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে তাঁর চোখধাঁধানো গোলে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। অভিষেক ম্যাচে আরও এক দুর্দান্ত গোল করেছেন তিনি। ৬৭ মিনিটে শেখ সংগ্রামের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন রোনান সুলিভান। কাছ থেকে যেভাবে হেড দিয়েছেন, সেটা সামলানোর উপায় ছিল না পাকিস্তানের গোলরক্ষকের।

শেষ ২৩ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। বাংলাদেশের ২-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সুলিভান। পুরস্কার পেয়ে ভারতকে হারানোর হুংকার দিলেন তিনি। বাংলাদেশের পরের ম্যাচ ২৮ মার্চ ভারতের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

ম্যাচ চলা অবস্থায় মারা গেলেন ভারতীয় সাকিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত