
এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ আগস্ট ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মূলত জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের ব্যস্ততা একই সময়ে। বাফুফে তাই দুটি দলকে পর্যবেক্ষণের জন্য দুটি উপকমিটি গঠন করেছে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য রাখা হয়েছে বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেনকে। আর জাতীয় দলের পর্যবেক্ষণে থাকবেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমান। সেখানে বলা হয়, জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট থেকে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উইন্ডোতে অবশ্য র্যাঙ্কিংয়ের আরও ওপরে থাকা দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। বেশ কয়েকটি দেশের কাছ থেকে প্রস্তাবও পায়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জাতীয় দলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।
নেপাল ম্যাচের ক্যাম্পে অবশ্য থাকতে পারছেন না ফাহামিদুল ইসলাম। জুনে ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় এই উইঙ্গারের। খেলেন সিঙ্গাপুরের বিপক্ষেও। কিন্তু সেপ্টেম্বরে তাঁকে দেখা যাবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে।
ভিয়েতনামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের লক্ষ্যে গতকাল বসুন্ধরা অনুশীলন মাঠে শুরু হয় অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি। আপাতত ক্যাম্পে রয়েছেন ১৯ ফুটবলার। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে পর্যায়ক্রমে যোগ দেবেন আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান-ফাহামিদুল ছাড়াও যোগ দেওয়ার কথা রয়েছে কিউবা মিচেল, তানিল সালিকের। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সব কটি ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে