Ajker Patrika

ফ্রান্সকে হারিয়ে স্পেনের কোচ বললেন, ফাইনালে আর্জেন্টিনাকে চাই

ক্রীড়া ডেস্ক    
ফ্রান্সকে হারিয়ে স্পেনের কোচ বললেন, ফাইনালে আর্জেন্টিনাকে চাই
স্কালোনির কোচিং গুরু ছিলেন লা ফুয়েন্তে। শিষ্যের দলের বিপক্ষে ফাইনালের লড়াই করতে চান তিনি। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।

প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারাতে তেমন বেগ পেতে হয়নি স্পেনকে। ২-০ গোলের সহজ জয়েই শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে লা রোজারা। ২০১০ সালের পর আরও একবার শিরোপা জেতার হাতছানি ইউরোপের দলটির সামনে। স্কালোনির কোচিং কোর্সের গুরু হওয়ায় কারণেই মূলত ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান লা ফুয়েন্তে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই এবার সেমিফাইনালে উঠেছে, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দলের বিপক্ষে খেলছিলাম। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে। এটাই পার্থক্য, আর এটি আমাদের জন্য বাড়তি সুবিধা। এই খেলোয়াড়রা সবকিছুর দাবিদার। তাদের প্রতিশ্রুতি, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলা দেখা ছিল একটি দারুণ অভিজ্ঞতা।’

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে কোচিং গুরু লা ফুয়েন্তের প্রশংসা করেছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘লুইসের জন্য আমি খুশি। সে এটার যোগ্য। সে অসাধারণ একজন মানুষ। সে সবসময় আমাকে সাহায্য করেছে। কী হবে, সেটা দেখা যাবে, তবে সে অবশ্যই এই জায়গায় আসার যোগ্যতা অর্জন করেছে।’

দে লা ফুয়েন্তের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে স্কালোনি মজার ছলেই বলেন, ‘আমি কি তাকে ফোন করব? আমরা কেমন করি, তার ওপর সেটা নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না। আমরা হেরে গেলে তাকে সাহায্য করার চেষ্টা করব। তবে আশা করি, ফাইনালের পরের আগে আমাকে তাকে ফোন করতে হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত