Ajker Patrika

ভিনির হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

ভিনি এভাবেই নাচিয়ে ছেড়েছেন ওসাসুনা গোলরক্ষককে। ছবি: এএফপি
ভিনি এভাবেই নাচিয়ে ছেড়েছেন ওসাসুনা গোলরক্ষককে। ছবি: এএফপি

এল ক্লাসিকোতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দিন তিনেক আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে হেরেছে এসি মিলানের কাছে। সেটিও সান্তিয়াগো বার্নাব্যুতে। অবশেষে টানা দুই ম্যাচে হারের ক্ষত ভুলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

গতকাল নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ৩০ মিনিটে বড় ধাক্কা খেয়েছিল রিয়াল। গুরুতর আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওকে।

এর চার মিনিট পর জুড বেলিংহামের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনি। গত ১৯ অক্টোবর সেলতা ভিগো ম্যাচের পর লিগে এটিই প্রথম গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এ নিয়ে লিগে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৬। ৪২ মিনিটে মিলিতাওর বদলি নামা রাউল আসেনসিওর অ্যাসিস্টে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম।

ভিনি নিজের পরের গোল দুটি করেন বিরতির পর, ৬১ ও ৬৯ মিনিটে। প্রায় দুই বছর পর হ্যাটট্রিক পেলেন তিনি। তাঁর সবশেষ হ্যাটট্রিকটি ছিল লা লিগায় ২০২২ সালের ১২ মে, লেভান্তের বিপক্ষে।

এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চলতি মৌসুমে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সনের সঙ্গে প্রতারণা করে কারাগারে দক্ষিণ কোরিয়ান নারী

ক্রীড়া ডেস্ক    
সন হিউং মিন। ছবি: এক্স
সন হিউং মিন। ছবি: এক্স

প্রথমবার সম্মানের কথা কথা ভেবে সবকিছু গোপন রেখেছিলেন সন হিউং মিন। কিন্তু দ্বিতীয়বার আর সেটা করেননি এই তারকা ফুটবলার। পুলিশের সঙ্গে যোগাযোগ করে ২ প্রতারককে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত বড় শাস্তিই হয়েছে প্রতারকদের।

২ প্রতারকের একজন হলেন ইয়াং নামের ২০ বছর বয়সী এক তরণী। সনকে ভ্রূণের আল্ট্রাসাউন্ড ছবি পাঠিয়েছিলেন তিনি। বিষয়টি জনসমক্ষে প্রকাশ হবে এই ভেবে সেই প্রতারককে দাবিকৃত ৩০০ মিলিয়ন কোরিয়ান ওন বা ২ লাখ মার্কিন ডলার দেন সাবেক টটেনহাম হটস্পার ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

পরবর্তীতে প্রেমিক ইওংকে সঙ্গে নিয়ে সনের কাছে আরও ৭ কোটি ওন দাবি করেন ইয়াং। এ যাত্রায় আর তাদের ছেড়ে কথা বলেননি সন। গ্রেপ্তারের হওয়ার পর আজ দুজনকে সাজা দিয়েছে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। স্থানীয় টিভি জানিয়েছে, প্রতারণার জন্য ইয়াংকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রতারণায় সহযোগিতা করার জন্য দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইওংকে।

সংবাদমাধ্যমের দাবি, বিচারকাজ চলার সময় গত মাসে আদালতে নিজের জবানবন্দী দিয়েছেন সন। বিচারক ইম জিওং বিন বলেছেন, সনের সুনাম নষ্ট করার জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়েছিলেন ইয়াং ও ইওং। তাই এই শাস্তি দেওয়া হয়েছে তাদের।

২ প্রতারককে কারাদণ্ড দেওয়া পর জিওং বিন বলেন, ‘এটাকে কেবল হুমকি বা অর্থ দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। প্রতারকরা আরও বেশকিছু পদক্ষেপ নিয়েছিল। যেমন সংবাদমাধ্যম এবং বিজ্ঞাপন সংস্থাগুলোকে অবহিত করেছে। তাদের পরিকল্পনা ছিল সনের মতো একজন পরিচিত মুখকে কাজে লাগানো। মামলাটি প্রকাশ্যে আসার ফলে সন যথেষ্ট মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন।’

ইয়াংয়ের যুক্তি সঠিক মনে হয়নি সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের কাছে। এ প্রসঙ্গে জিওই বিন বলেন, ‘গর্ভাবস্থার কথা জানার পর ইয়াং যাচাই করেননি যে এটি কার সন্তান। যদিও ইয়াং বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে ভ্রূণটি সনের। তার সাক্ষ্য অসঙ্গতিপূর্ণ ছিল। তাই এটা মেনে নেওয়া কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশ জুনিয়র হকি দলের একাংশ। ছবি: হকি ফেডারেশন
বাংলাদেশ জুনিয়র হকি দলের একাংশ। ছবি: হকি ফেডারেশন

চার মাসের প্রস্তুতিতে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যে ট্রফি নিয়ে ফিরবে, এমন ভাবাটাও বাড়াবাড়ি। প্রথমবারের মতো হকির যেকোনো পর্যায়ে বিশ্বকাপ খেলাই ছিল বাংলাদেশের কাছে বড় কিছু। সেখানে নিজেদের শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ রাখেনি বাংলাদেশ। ছিল লড়াকু মানসিকতা, সেটিই এনে দিয়েছে সাফল্য।

১৭ তম স্থান নির্ধারণী ম্যাচে আজ মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই মিলবে চ্যালেঞ্জার্স কাপের নামক এক শিরোপা। কোচ সিগফ্রাইড আইকম্যান দলের প্রস্তুতি নিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই, তবে পারফরম্যান্স আরও উন্নত করা এবং ভুল কমানোই লক্ষ্য। আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে যেন আরও ভালো খেলতে পারি, সেটাই চেষ্টা।’

গ্রুপপর্বে বাংলাদেশ পেয়েছিল একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্সআপ ফ্রান্স। দুই দলে কাছে হারলেও ব্যবধান বড় রাখেনি। এমন ম্যাচে ফেরার জন্য লড়াই করেছে প্রাণপণ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচ শেষ করে ৩-৩ গোলের ড্রয়ে। সেই কোরিয়াকে স্থান নির্ধারণী ম্যাচে উড়িয়ে দিয়েছে ৫-৩ গোলে। এর আগে ওমানকে তো পাত্তাই দেয়নি। আদায় করে নেয় ১৩-০ গোলের জয়।

অনূর্ধ্ব-২১ দলের এমন পারফরম্যান্স দেশের হকির পালে নতুন হাওয়া এনে দিয়েছে। সাবেকরাও দেখতে পাচ্ছেন সম্ভাবনার জোয়ার। জাতীয় দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামাল বলেন, ‘বাংলাদেশ দলের এমন পারফর‍ম্যান্স মনে হয় না কেউ প্রত্যাশা করেছে। গ্রুপে যে ধরনের শক্তিশালী দল পড়েছে, একটু সহজ গ্রুপে পড়লে হয়তো কোয়ার্টার ফাইনালে আমরা চলে যেতে পারতাম।’

৫ ম্যাচে ৪ হ্যাটট্রিকসহ ১৫ গোল করে আলো ছড়িয়েছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তাঁকে নিয়ে সাবেক অধিনায়ক মাহমুদুর রহমান চয়ন বলেন, ‘পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হওয়ার প্রথাটা আমি শুরু করেছিলাম। এখন আশরাফুল-সবুজ আছে। আমিরুল আসায় প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে।’

আমিরুলদের এমন পারফরম্যান্সের পরও ভবিষ্যৎ নিয়ে আছে অনিশ্চয়তা। অবশ্য দেশের হকির চিত্রটা এমনই, মাঝেমধ্যে আলোড়ন তুলে লম্বা সময়ের জন্য ঝিমিয়ে পড়া। আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, ঘরোয়া লিগও হচ্ছে না নিয়মিত।

আমিরুল-রকিদের উন্নতির রাস্তায় বাধা তাই প্রতিনিয়ত। চয়ন বলেন, ‘আমরা যখন খেলেছি, সে সময় এ রকম বেশ কয়েকটা রেজাল্ট করেছি, যেটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। কিন্তু হকি ওই আগের জায়গায় থেকে গেছে। এই দলকে সুযোগ-সুবিধা দিলে মনে হয়, ভালো একটা সম্ভাবনা আছে। কিন্তু ওই যে টুর্নামেন্ট খেলে আসার পরে যেন আবার সবাই হারিয়ে না যায়।’

কামালও অনেকটা একই সুরে বলেন, ‘আমাদের কাঠামো দুর্বল। তো বিশেষ করে ঘরোয়া লিগ তো হয়ই না; আন্তর্জাতিক ম্যাচের বাইরে আমরা সেভাবে খেলি না। এই দলটা বছরে ৩০ থেকে ৪০ ম্যাচ যেন খেলতে পারে, তা নিশ্চিত করতে হবে।’

হকির উন্নতিতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসা দরকার—মনে করেন কোচ। তিনি বলেন, ‘তাদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক খেলা চালিয়ে যেতে হবে এবং আরও উন্নয়ন ঘটাতে হবে। হকির জন্য এমন স্পনসর দরকার, যারা এই প্রতিভাগুলোকে এগিয়ে যেতে সহায়তা করবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে অল্প সময়ে তাদের অগ্রগতি নষ্ট হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যাচ হেরে রেফারিকে দুষছেন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্ক    
সেলতার কাছে ২-০ গোলে হেরেছে মাদ্রিদের প্রতিনিধিরা। ছবি: এক্স
সেলতার কাছে ২-০ গোলে হেরেছে মাদ্রিদের প্রতিনিধিরা। ছবি: এক্স

মৌসুমের মাঝপথে এসে ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা ৩ ম্যাচে পয়েন্ট ভাগের পর আতলেতিক বিলবাওকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারল না তারা। লিগে নিজেদের সবশেষ ম্যাচে তাদের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে সেলতা ভিগো। হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়ালের কোচ জাবি আলোনসো।

সান্তিয়াগো বার্নাব্যুতে হারের দিন ৯ জন নিয়ে ম্যাচ শেষ করে রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৬৪ মিনিটে মাঠ ছাড়েন লস ব্লাঙ্কোসদের লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। ক্যারেইরা ও সুইডবার্গকে ফাউল করেন এই স্প্যানিশ ফুটবলার। যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। এছাড়া নষ্ট হওয়া সময় নিয়েও উঠেছে বিতর্ক। সব মিলিয়ে ম্যাচ শেষে রেফারি আলেহান্দ্রো কুইন্তেরোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন আলোনসো।

রিয়াল কোচ বলেন, ‘রেফারির বেশকিছু সিদ্ধান্ত আমাদের ভালো লাগেনি। ম্যাচে সময় নষ্ট হয়েছে। সেসব বিবেচনায় আনা হয়নি। প্রতিপক্ষ দল আমাদের গতি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। রেফারির সেসব হতে দিয়েছে। কারেরাসকে লাল কার্ড দেখানো হয়েছে। সেটা নিয়েও বিতর্ক আছে বেশ। এই সিদ্ধান্ত আমার ভালো লাগেনি। এসব ঘটনার কারণে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সে আমাদের কিছুটা সময় ম্যাচের বাইরে ব্যস্ত রেখেছিল।’

সেলতার কাছে হেরে বার্সেলোনাকে টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে সাহায্য করল রিয়াল। ১৬ ম্যাচ শেষে মাদ্রিদের ক্লাবটির সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে কাতালানদের পুঁজি ৪০ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়লেও এখনই আশাহত হচ্ছেন না আলোনসো। পরবর্তী ২২ রাউন্ডের দিকে তাকিয়ে তিনি।

আলোনসো বলেন, ‘আসলে ফুটবল এমনই। আমারদের সামনের দিকে তাকাতে হবে। আমরা আমাদের প্রত্যাশা সম্পর্কে জানি। এই হার আমাদের কষ্ট দেবে। তবে সামনে তাকাতে হবে। এই হারের দায় আমাদের সবার। সবকিছু ভালোভাবে করতে হবে। আমরা জানি যে, আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছি। তাই বলে সেসবই চূড়ান্ত নির্ধারক নয়। এখনো সামনে অনেক পথ বাকি আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিপিএল ধারাভাষ্যে প্রথমবারের মতো ওয়াকার-গফ, আছেন রমিজও

ক্রীড়া ডেস্ক    
ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। ফাইল ছবি
ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মানহীন ব্রডকাস্ট এবং ধারাভাষ্য নিয়ে সমালোচনা নতুন নয়। আগের ১১ আসরের মধ্যে বেশিরভাগ সময়ই উঠে এসেছে এসব অভিযোগ। তবে বিপিএলের পরবর্তী আসরের আগে স্বস্তির খবর থাকছে ভক্তদের জন্য।

বিপিএলের ১২ তম আসরের দামামা বেজে গেছে এরই মধ্যে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি। তার আগে ধারাভাষ্য প্যানেল নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ। তাঁদের সঙ্গে থাকছেন রমিজ রাজার মতো পরিচিত মুখ।

আসন্ন বিপিএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে কারা থাকবেন সেটাও ঠিক করেছে প্রতিষ্ঠানটি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-টোয়েন্টিসহ বেশকিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়মিত সম্প্রচার করায় বেশকিছু নামিদামি ধারাভাষ্যকারের সঙ্গে চুক্তি আছে টিপিটির। তাতেই বিপিএলের ধারাভাষ্য কক্ষে এবার দেখা যাবে বেশকিছু বড় মুখ।

ধারাভাষ্যকার হিসেবে না আসলেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে ওয়াকারের। এর আগে একবার টুর্নামেন্টটিতে সিলেটের কোচের ভূমিকায় ছিলেন তিনি। নতুন ভূমিকায় বিপিএলে ফিরতে মুখিয়ে আছেন। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ওয়াকার বলেন, ‘হ্যালো এভরিওয়ান। আমি ওয়াকার ইউনুস বলছি। আমি থাকছি এবারের বিপিএলে। মাঠে আসুন। আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন। সাথে বিশ্লেষণ। আরও অনেক কিছুই। বিপিএলে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি।’

আরেকটি ভিডিও বার্তায় বাংলায় রমিজ বলেন, ‘আমি রমিজ রাজা বলছি।’ বাকিটুকু ইংরেজিতে বলেছেন সাবেক এই ক্রিকেটার, ‘আমার সঙ্গে বিপিএলের এবারের আসর উপভোগ করুন। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের লড়াই হবে। বিপিএলে যোগ দিতে আমার তর সইছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত