
বছর ঘুরে এল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে একে অন্যকে জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। ফিফাও জানিয়েছে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর উপলক্ষে বাংলাদেশে আজ বাজছে পহেলা বৈশাখের বিভিন্ন গান। বৈশাখের প্রথম দিনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’, ‘মেলায় যাইরে’ জনপ্রিয় এই গানগুলো শোনা যাচ্ছে। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের নববর্ষের শুভেচ্ছা জানাতে জনপ্রিয় একটি গান বেছে নিল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল ৬টা ৫৬ মিনিটে ফিফা একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, হামজা,জামালদের হাতে ‘শুভ নববর্ষ ১৪৩২। এসো হে বৈশাখ, এসো এসো’ লেখা সংবলিত ব্যানার। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ক্যাপশন দিয়েছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’
ফিফা যে ছবি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে, জামাল ভূঁইয়াও সে ছবি ব্যবহার করে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবলারদের হাতে নতুন বছরের ব্যানার সংবলিত ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘শুভ নববর্ষ, পহেলা বৈশাখ।’ ফুটবলারদের মতো ক্রিকেটাররাও বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’
বাংলা নববর্ষের আগের দিনই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুদূর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩৬ রান তাড়া করে জিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ফেসবুকে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে