ছুটিতে সমুদ্রভ্রমণে বেরিয়েছিলেন ক্রিস্টিয়ান পুলিসিক। সি–বোটে ফুটবল নিয়ে জাগলিং করতে গিয়ে হঠাৎ গোলিয়াথ মাছের ওপর পড়ে যান তিনি। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা এই চেলসি মিডফিল্ডারকে নিয়ে।
মৌসুম বিরতিতে নিজ দেশ যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন পুলিসিক। শনিবার সি-বোটে সমুদ্রভ্রমণে বের হয়েছিলেন । সেখানেই বল নিয়ে জাগলিং করছিলেন তিনি। হঠাৎ ভারসাম্য হারিয়ে বিলুপ্তপ্রায় গোলিয়াথ মাছের ওপরে পড়ে যান এই চেলসি মিডফিল্ডার। দৃশ্যটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বেশ আলোচনা হয়। ব্লু প্ল্যানেট সোসাইটি কাল টুইটারে জানিয়েছে, গোলিয়াথের মতো বিলুপ্তপ্রায় মাছের ওপর নির্যাতন করার কোনো দরকার ছিল!
গোলিয়াথ প্রজাতির মাছ সাধারণত লবণাক্ত পানিতে থাকে। এই মাছ আমেরিকার পূর্ব উপকূল, ক্যারিবিয়ান উপকূলে বেশি পাওয়া যায়। এই প্রজাতির মাছ এখন বিলুপ্তপ্রায়। এই মাছের প্রজননক্ষমতাও মন্থর। আমেরিকায় ১৯৯০ থেকে এবং ক্যারিবিয়ান অঞ্চলে ১৯৯৩ থেকে এই মাছ সংরক্ষণ করা হচ্ছে।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
১৩ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
৩৫ মিনিট আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে