সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এর মধ্যে আবার গতকাল নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের হারটা যেন জ্বালা ধরিয়ে দিয়েছে ক্লাবটির সমর্থকদের গায়ে। সেই ক্ষোভ থেকেই ম্যাচের পর বার্সা কোচ রোনাল্ড কোমানের গাড়ি ঘেরাও করলেন ক্ষিপ্ত বার্সা সমর্থকেরা!
গতকালের এল ক্লাসিকোর পর একটি ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষ করে বাসায় ফেরার পথে ন্যু ক্যাম্পের বাইরে রোনাল্ড কোমানের গাড়ি ঘিরে রেখেছেন শত শত ক্ষিপ্ত সমর্থক। ‘বার্সা ছেড়ে বেড়িয়ে যাও’, অধিকাংশ সমর্থকদের কণ্ঠে ছিল এই কথাই। একজন আবার গাড়ির বনেটের ওপর শুয়ে সেলফিও নিলেন! ঘিরে রাখলেও অবশ্য কোমানের ওপর কোনো হামলা করেননি এই সমর্থকেরা।
সমর্থকদের এমন রোষের বিষয়টি বেশ গুরুত্ব নিয়ে খতিয়ে দেখছে বার্সেলোনা। সমর্থকদের এমন আচরণকে ‘হিংসাত্মক এবং ঘৃণ্য কাজ’ বলে বিবৃতি দিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে এভাবে বাড়াবাড়ি করলে সমর্থকদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বার্সা। এবং ভবিষ্যতে কোচের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
লা লিগায় ৯ ম্যাচে ১৫ পয়েন্টে টেবিলের নবম অবস্থানে বার্সা। ডেভিড আলাবার গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা রিয়ালকে ৯৩ মিনিটে আরও একটি গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। ম্যাচের অন্তিম মুহূর্তে সার্জিও আগুয়েরো একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার সুযোগ তখন আর ছিল না বার্সার। ডাগআউটে বসে সমর্থকদের হতাশার বিষয়টি বুঝতে পারছিলেন কোমান। সংবাদ সম্মেলনেও বলেছিলেন, ‘আমি সবার হতাশা বুঝতে পারছি।’ হতাশা বুঝতে পারলেও সমর্থকেরা যে খেপে আছে সেটা স্টেডিয়াম থেকে বের হওয়ার পরই টের পেলেন বার্সার ডাচ কোচ!

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ সেকেন্ড আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে