
ফুটবল তাঁর রক্তে বইছে। বাবা ফান্দি আহমাদ সিঙ্গাপুরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ছেলে হিসেবে তিনি হাঁটছেন বাবাকে অনুসরণ করেই। বর্তমান ফুটবলারদের মধ্যে সিঙ্গাপুরের হয়ে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। তাই সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার জন্য মাথাব্যথার কারণ হিসেবে আবির্ভূত হতে পারেন ইখসান ফান্দি।
গত এক বছরে একাধিক চোটের কারণে ফান্দি ছিলেন মাঠের বাইরে। সিঙ্গাপুরও ছিল গোলখরায়। তবে মালদ্বীপের বিপক্ষে ফিরেই ১২ মিনিটের মধ্যে হেডে দুই গোল করেন ২৬ বছর এই ফরোয়ার্ড। উচ্চতার ৬ ফুট হওয়ার কারণে হেড করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পান তিনি। বক্সের ভেতর প্রতিপক্ষের জন্য আতঙ্কের নামই বলা যায় তাঁকে। তাই জাতীয় স্টেডিয়ামে ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলেন সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা। ৩৯ ম্যাচে ২০ গোল করা ফান্দিকে নিয়ে তিনি বলেন, ‘সে ৬০ মিনিট খেলতে পারায় আমি খুশি। সেট পিস ও ওপেন প্লে থেকে গোল করেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার এই আত্মবিশ্বাস কাজে দেবে। আমরা যদি ভালোভাবে তাকে বল সরবরাহ করতে পারি, তাহলে সে গোল করতে পারবে।’
মালদ্বীপের বিপক্ষে জিতলেও পারফরম্যান্সে সন্তুষ্ট নন সিঙ্গাপুর কোচ। এভাবে খেললে বাংলাদেশকে হারানোর সুযোগ নেই বলে মনে করেন তিনি, ‘৬০ মিনিটের পর খেলার গতি বদলে যায়। আমরা বল দখলে রাখতে পারিনি, ভারসাম্য হারিয়ে ফেলি এবং দেখতে পাচ্ছিলাম প্রতিপক্ষ পাল্টা আক্রমণে আসছে। স্কোরলাইন ৩-৩ হওয়ারও শঙ্কা ছিল। আমরা যদি এভাবে খেলি, তাহলে বাংলাদেশের বিপক্ষে কোনো সুযোগ পাব না, আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’
একই সুর ১২৩ ম্যাচ খেলা ডিফেন্ডার সাফুয়ান বাহারুদিনের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, কারণ শেষ দিকে আমাদের খেলা অতোটা মসৃণ ছিল না। আগামী কয়েকদিনের মধ্যে ম্যাচটি নিয়ে বিশ্লেষণ করব, যাতে করে বুঝতে পারি কোথায় আমাদের আরও উন্নতির প্রয়োজন।’
৭ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে সিঙ্গাপুর দল। বাহারুদিন বলেন, ‘আমরা জানি বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হবে, কারণ তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে আমাদের দলেও মানসম্মত খেলোয়াড় আছে এবং ফলাফল পাওয়ার লক্ষ্যে নিজেদের সেরাটা দেব আমরা।’
প্রীতি ম্যাচে সিঙ্গাপুর গোল তিনটি করে ম্যাচের প্রথমার্ধেই। তবে তা যথেষ্ট ছিল না ওগুরার কাছে, ‘আমি ফুটবল দেবতায় বিশ্বাসী। যদি আমরা এভাবে দুই-তিনটি সুযোগ নষ্ট করি, তাহলে প্রতিপক্ষ তাদের একটা সুযোগেই গোল করে ফেলবে। তাই দলকে বলেছি ৩- ০ যথেষ্ট নয়, চার, পাঁচ কিংবা ছয় গোল করলে প্রতিপক্ষ ভেঙে পড়বে, হাল ছেড়ে দেবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৭ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে