মরুর দেশে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্ল্যাসিকো’ নিয়ে উত্তাপ বাড়ছিল কদিন ধরে। বছরের প্রথম ক্ল্যাসিকো বলে এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল দুই দলের সমর্থকেরাও। জমে ওঠা রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়ালের জয় ৩-২ গোলের ব্যবধানে।
নিরপেক্ষ মাঠে আক্রমণ ও প্রতি আক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। তবে ম্যাচের প্রথম দিকে বার্সার চেয়ে রিয়ালের দাপটই ছিল বেশি। সেই দাপট ধরে রেখে রিয়াল এগিয়ে যায় ম্যাচের ম্যাচের ২৫ মিনিটে। লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধেই অবশ্য ম্যাচে সমতা ফেরায় বার্সা। ৪১ মিনিটে লুক দি জংয়ের গোলে ম্যাচে ফিরে আসে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরু ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। এ সময় রিয়ালকে বেশ চাপেও রাখে কাতালান পরাশক্তিরা। তবে একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় জাভি হার্নান্দেজের দলকে। বিপরীতে ৭২ মিনিটে ভুল করেননি করিম বেনজেমা। অসাধারণ ছন্দে থাকা বেনজেমার গোলেই ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় রিয়াল। এবারও পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় বার্সা। ৮৩ মিনিটে আনসু ফাতির গোলে আবারও লড়াইয়ে ফেরে বার্সা। নির্ধারিত সময়েও দুই দল সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের খেলাতে দুই দল ছিল সমানে সমান। তবে ৯৮ মিনিটে তৃতীয়বারের মতো ম্যাচে এগিয়ে যায় রিয়াল। পালটা আক্রমণে রিয়ালকে এবার এগিয়ে দেন ফেদে ভালভার্দে। চেষ্টা করেও এবার আর সমতায় ফিরতে পারেনি বার্সা। সাম্প্রতিক সময়ে ‘এল ক্ল্যাসিকো’র দাপট ধরে রেখেই সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে রিয়াল।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৭ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে