
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৯৮৬ সালে ফ্রান্স ফুটবলের সম্পাদকীয় বিভাগে যোগ দেন ফেরে। ১৯৯৬ সালে ম্যাগাজিনটির পরিচালক হন। দায়িত্ব পালন করেন ২০২৩ সাল পর্যন্ত। ফলে ব্যালন ডি’অর ঘিরে নানা বিতর্ক এবং মেসি ও রোনালদোর আধিপত্য খুব কাছ থেকে দেখেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসি ও রোনালদোর ব্যালন ডি’অর আধিপত্য নিয়ে ফেরে বলেন, ‘তারা এই পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, কারণ তারাই ছিল বিশ্বের সেরা। তারা ছিল অন্য গ্রহের খেলোয়াড়।’
তবে রোনালদোর সঙ্গে নিজের প্রকাশ্য বিরোধের ঘটনাটিই ফেরের স্মৃতিচারণে বিশেষভাবে উঠে এসেছে। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ব্যালন ডি’অর নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ফেরে বলেন, ‘আমি নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, ক্রিস্টিয়ানোর স্বপ্ন ছিল মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা।’
ফেরের সেই মন্তব্য ভালোভাবে নেননি রোনালদো। সামাজিক মাধ্যমে এর জবাব দেন পর্তুগিজ তারকা। সেই প্রতিক্রিয়ার কথা স্মরণ করে ফেরে বলেন, ‘হয়তো আমি কথাটা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। তবে এটা কোনো গোপন বিষয় ছিল না যে, সে ভীষণ প্রতিযোগিতাপ্রবণ একজন খেলোয়াড়। সে সামাজিক মাধ্যমে আমাকে জবাব দিয়েছিল। শেষ পর্যন্ত সে তার লাখো অনুসারীর সামনে আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছিল। তবে বিষয়টি গুরুতর কিছু ছিল না।’
২০২১ সালে এই মন্তব্যকে কেন্দ্র করে রোনালদো প্রকাশ্যেই ফেরের বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। পর্তুগিজ তারকা বলেছিলেন, তাঁর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল নিজের ক্লাব ও দেশের হয়ে শিরোপা জেতা এবং পেশাদার ফুটবলারদের জন্য ভালো উদাহরণ তৈরি করা।
রোনালদো পাঁচ এবং মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাঁদের আধিপত্যে অন্য কোনো খেলোয়াড় এই পুরস্কার জিততে পারেননি।
ব্যালন ডি’অর ঘিরে ক্লাবগুলোর প্রভাব নিয়েও কথা বলেছেন ফেরে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘এটা সত্যি যে ক্রিস্টিয়ানোর জগতে, বিশেষ করে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, তারা নিয়মের মধ্যে থেকে কী করতে হবে, সেটা জানত।’

পাকিস্তানের বিপক্ষে নিয়মিত জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অবস্থা বিপরীত। লঙ্কানদের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ। আরও একবার নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে শেষ মুহূর্তে হারাল শ্রীলঙ্কা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৪ ঘণ্টা আগে